TRENDING:

GK Quiz: এক ‘কোম্পানি’ কেন্দ্রীয় বাহিনীর অর্থ কী? এর মাধ্যমে ঠিক কত সংখ্যক সেনাকর্মী বোঝায়, জানেন?

Last Updated:
সেকশন, কোম্পানি, প্লেটুন, ব্যাটেলিয়ন, সেনাবাহিনীর এই গঠনের কোনটির কী অর্থ? কতজন করে সেনা থাকে একটি ইউনিটে?
advertisement
1/9
এক ‘কোম্পানি’ কেন্দ্রীয় বাহিনীর অর্থ কী? এর মাধ্যমে ঠিক কত সংখ্যক সেনাকর্মী বোঝায়, জানেন
রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোট মরসুম৷ আগামী মার্চেই পশ্চিবঙ্গে আসতে শুরু করবে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ ১ মার্চ প্রথম দফায় আসবে ২৪০ কোম্পানি এবং তার পরে ১০ মার্চ আরও ৪৮ কোম্পানি৷
advertisement
2/9
এখন সাধারণ মানুষেরমনে অনেক সময়েই প্রশ্ন ওঠে এই ‘কোম্পানি’ শব্দটি কী কারণে ব্যবহৃত হয়? এটি কি কোনও বিশেষণ, নাকি কোনও সংখ্যা? এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি ঠিক কত সংখ্যক সেনাকর্মীকে নির্দেশ করে
advertisement
3/9
https://www.centrefordefencecareers.co.in/structure-of-the-indian-army/- তে বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে সেনা বাহিনীর ‘স্ট্রাকচার’ বা গঠন৷
advertisement
4/9
সেনাবাহিনীর স্ট্রাকচারের সবচেয়ে ছোট যে ইউনিট রয়েছে, তাকে বলা হয় ‘সেকশন’ ৷ সাধারণত, ১০-১২ জন সেনাকর্মী নিয়ে একটি ‘সেকশন’ তৈরি হয়৷
advertisement
5/9
এবার কমপক্ষে ৩ সেকশন, অর্থাৎ, কমপক্ষে ৩০ জন সেনাকর্মী নিয়ে তৈরি হয় একটি ‘প্লেটুন’৷ এরপরে, তিন প্লেটুন সেনা অর্থাৎ, কমপক্ষে ১০০ জন নিয়ে হয় একটি ‘কোম্পানি’ বা ‘রাইফেল কোম্পানি’৷ অর্থাৎ, ভোটের বঙ্গে প্রায় ৫০০০ সেনা মোতায়েন হতে চলেছে।
advertisement
6/9
এরপরে কমপক্ষে ৩টি রাইফেল কোম্পানি নিয়ে তৈরি হয় একটি ব্যাটেলিয়ন বা রেজিমেন্ট৷ ৩ ব্যাটেলিয়ন নিয়ে একটি ব্রিগেড৷ ৩-৪টি ব্রিগেড নিয়ে একটি ডিভিশন৷ ৩-৪টি ডিভিশন নিয়ে কর্পস৷
advertisement
7/9
কর্পসের উপরে থাকে ৬টি অপারেশনাল কম্যান্ড এবং একজন ট্রেনিং কম্যান্ড৷ আর এই গোটা বিষয়টিই নিয়ন্ত্রিত হয় আর্মি হেডকোয়ার্টার্স থেকে৷
advertisement
8/9
অর্থাৎ, Section → Platoon (~30–40) → Company (~100–140) → Battalion (~800) → Brigade (~3,000–5,000) → Division (~10,000–20,000) → Corps → Army.
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য https://www.centrefordefencecareers.co.in/structure-of-the-indian-army/ থেকে নেওয়া হয়েছে৷ এর সত্যতা News18 Bangla নিশ্চিত করে না৷ প্রয়োজনে এবিষয়ে প্রাজ্ঞ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK Quiz: এক ‘কোম্পানি’ কেন্দ্রীয় বাহিনীর অর্থ কী? এর মাধ্যমে ঠিক কত সংখ্যক সেনাকর্মী বোঝায়, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল