TRENDING:

GK: বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টটি কোথায় রয়েছে জানেন? মুম্বই-এর থেকেও বড় এটি!

Last Updated:
GK: বিশ্বে এমন অনেক কিছুই আছে যেগুলির সম্পর্কে আমরা জানি না, আবার জানতে পারলে অবাক হয়ে যাই৷ যেমন বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্ট না কি গোটা মুম্বই-এর থেকেও বড়! বিস্তারিত জানুন...
advertisement
1/8
বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টটি কোথায় রয়েছে জানেন? মুম্বই-এর থেকেও বড় এটি!
পৃথিবীতে এমন অনেক বড় এয়ারপোর্ট রয়েছে যেগুলি বিশাল আকারের জন্য বিখ্যাত। তবে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্টটি সৌদি আরবের দাম্মামে অবস্থিত।
advertisement
2/8
এর আয়তন প্রায় ৭৭৬ বর্গ কিলোমিটার, যা মুম্বই শহরের আয়তনের থেকেও বড় (মুম্বই: ৬০৩.৪ বর্গ কিলোমিটার)।
advertisement
3/8
আমরা যে এয়ারপোর্টটির কথা বলছি, সেটি হলো কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (King Fahd International Airport)।
advertisement
4/8
কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামকরণ করা হয়েছে সৌদি আরবের প্রাক্তন রাজা কিং ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদ-এর নামে।
advertisement
5/8
এয়ারপোর্টটি ১৯৯৯ সালে চালু হয়। এখানে প্রতিবছর এখানে প্রায় ২ কোটি পর্যটক আসেন।
advertisement
6/8
প্রতি বছর প্রায় ১.২৫ লক্ষ টন কার্গো পরিচালনা করা হয়। এয়ারপোর্টে একটি বড় মসজিদ রয়েছে, যেখানে একসঙ্গে ২০০০ জন মানুষ ঢুকতে পারেন।
advertisement
7/8
এখানে দুটি রানওয়ে পাশাপাশি রয়েছে, প্রতিটির দৈর্ঘ্য ৪০০০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। বড় বড় প্লেন যেমন এয়ারবাস A340-600 এবং বোয়িং ৭৪৭-৪০০ এখান থেকে পরিচালিত হয়।
advertisement
8/8
ইনস্টাগ্রামে @yah_itsayaz নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে এয়ারপোর্টটির আয়তনের সঙ্গে মুম্বই শহরের তুলনা করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে ৭৯ লক্ষ ভিউ পেয়েছে এবং অনেক মানুষ মন্তব্য করে তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, সৌদি আরবের তেলের উৎস ফুরোলেই এখানকার ভবিষ্যৎ অনিশ্চিত হবে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
GK: বিশ্বের সবচেয়ে বড় এয়ারপোর্টটি কোথায় রয়েছে জানেন? মুম্বই-এর থেকেও বড় এটি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল