General Knowledge: বাকি সব মাস ৩০, ৩১ দিনে হয়, কেবল ফেব্রুয়ারি মাসই কেন ২৮ দিনে হয় জানেন? কেন এ মাসের কপালেই জুটল কম দিন? কারণ জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
February Trending GK: ফেব্রুয়ারির খাতায় মাত্র ২৮ টি দিন৷ লিপ ইয়ারের বদান্যতায় প্রতি চার বছর অন্তর একটি করে বেশিদিন জুটলে হয় ২৯ দিন৷ বাকি সব মাসের দিন ৩০ বা ৩১ থাকলেও, ফেব্রুয়ারির ঘাড়েই কেন পড়ল এই কোপ? কেন কেবল ফেব্রুয়ারি মাসেরই দিন সংখ্যা সবচেয়ে কম?
advertisement
1/8

বাকি সব মাসের ভাগে দিনসংখ্যা ৩০ বা ৩১৷ কিন্তু কেবল ফেব্রুয়ারির ক্ষেত্রেই ব্যতিক্রম৷ ফেব্রুয়ারির খাতায় মাত্র ২৮ টি দিন৷ লিপ ইয়ারের বদান্যতায় প্রতি চার বছর অন্তর একটি করে বেশিদিন জুটলে হয় ২৯ দিন৷
advertisement
2/8
ক্যালেন্ডারের এই চেনা ছবি সকলেরই জানা৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, বাকি সব মাসের দিন ৩০ বা ৩১ থাকলেও, ফেব্রুয়ারির ঘাড়েই কেন পড়ল এই কোপ? কেন কেবল ফেব্রুয়ারি মাসেরই দিন সংখ্যা সবচেয়ে কম, মাত্র ২৮?
advertisement
3/8
এর উত্তর খুঁজতে পৌঁছে যেতে হবে প্রাচীন রোম সাম্রাজ্যে৷ গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৃষ্টির লগ্নে৷ আজকের দিনের এই ক্যালেন্ডোরের জন্ম হয়েছিল রোমেই৷ যা তৈরি করা হয়েছিল চাঁদের গতিবিধির উপর ভিত্তি করে৷
advertisement
4/8
শুরুতে কিন্তু এখনকার মতো ক্যালেন্ডারে ১২টি মাস ছিল না৷ তখন বছরে মাত্র ১০টি মাস ছিল—মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। শীতের সময়টাকে মাস হিসেবেই ধরা হত না। ১২ মাসের ব্যপার আসে রোমার রাজা নিউমা পম্পিলিউস (Numa Pompilius)-এর আমলে৷
advertisement
5/8
রোমের রাজা Numa Pompilius জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস যোগ করেন, যাতে বছর পূর্ণ হয়। কিন্তু ১২ মাসে দিন ভাগ করতে গিয়ে সমস্যা দেখা দেয়। রোমানরা জোড় সংখ্যাকে অশুভ মনে করত। ফলে ফেব্রুয়ারিকে ছোট রাখা হয়। তাছাড়া ফেব্রুয়ারিকে মৃতদের স্মরণ ও আচার-অনুষ্ঠানের মাস হিসেবেও ধরা হত, তাই এটি ২৮ দিনেই সীমাবদ্ধ থাকে।
advertisement
6/8
ক্যালেন্ডার তৈরির ইতিহাস অবশ্য এখানেই শেষ হয় নি৷ এরপর গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে সংস্কার করেন জুলিয়াস সিজার৷ তিনি চন্দ্রভিত্তিক ক্যালেন্ডারের বদলে সৌরভিত্তিক জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন। তবুও ফেব্রুয়ারি ২৮ দিনেরই থাকে।
advertisement
7/8
তবে প্রতি চার বছরে এক দিন যোগ করে লিপ ইয়ার চালু করা হয়। পরবর্তীতে ১৫৮২ সালে Pope Gregory XIII সংস্কার এনে বর্তমান Gregorian calendar প্রবর্তন করেন, যা আজ বিশ্বজুড়ে ব্যবহৃত হয়।
advertisement
8/8
ফেব্রুয়ারির ইতিহাস প্রমাণ করে ক্যালেন্ডারের সঙ্গে কেবলমাত্র বিজ্ঞান, সূর্য-চন্দ্রের গতিবিধি জড়িয়ে তা নয়, এর সঙ্গে মিশে রয়েছে বিশ্বাস, সংস্কারের মতো বিষয়গুলিও৷ (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সোশ্যাল মিডিয়া এবং জনপ্রিয় ওয়েবসাইট গুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে৷)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বাকি সব মাস ৩০, ৩১ দিনে হয়, কেবল ফেব্রুয়ারি মাসই কেন ২৮ দিনে হয় জানেন? কেন এ মাসের কপালেই জুটল কম দিন? কারণ জানলে চমকে যাবেন