TRENDING:

গ্রাম-বাংলার আনাচ-কানাচে এমন এক সাপ আছে যারা ডিম পাড়ে না বাচ্চা দেয়... ভয়ঙ্কর বিষাক্ত, কামড়ালে সব শেষ!

Last Updated:
ডিম না পেরে বাচ্চা দেওয়ার কারণে এদের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা অন্যান্য সাপের তুলনায় বেশি থাকে। এদের নির্দিষ্ট কোনো প্রজনন সময় নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি বাচ্চা প্রসব করে
advertisement
1/9
গ্রাম-বাংলার আনাচ-কানাচে এমন এক সাপ আছে যারা ডিম পাড়ে না বাচ্চা দেয়... ভয়ঙ্কর বিষাক্ত
আজকাল অনেক প্রতিযোগিতাতে এমসিকিউ আসে। আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা খুব জরুরি।
advertisement
2/9
জানার কোনও শেষ নেই। আমাদের আশেপাশে থাকা যে কোনও বিষয় ঘিরেই আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে। যা শুনলে আমরা আকাশ থেকে পড়ি। এমনও যে হতে পারে ভাবা যায় না। উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকে না।
advertisement
3/9
কখনও কখনও এমন হয়, উত্তরটা হয়তো আমরা জানতাম। কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করি।
advertisement
4/9
আজ যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা। বলা ভাল বেশিরভাগ মানুষই এর উত্তর দিতে ভুল করেছেন।
advertisement
5/9
আমরা জানি যে সাপেরা প্রজননের সময় ডিম পাড়ে৷ কিন্তু, জানেন কি, এই ভারতেই এমন সাপ রয়েছে, যারা ডিম পাড়ে না, মানুষের মতো সরাসরি বাচ্চার জন্ম দেয়৷ আশ্চর্যের বিষয় হল এই সাপের একদিনের বাচ্চাও যদি আপনাকে কামড়ায় তাহলেও তা প্রাণঘাতী হতে পারে৷ এই সাপ এতটাই ভয়ঙ্কর। এই কারণে অন্যান্য সাপের তুলনায় চন্দ্রবোড়ার বাচ্চার বাঁচার সম্ভাবনা বেশি থাকে৷ কারণ অন্যান্য সাপের ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে৷
advertisement
6/9
এই বিষধর সাপের কামড়ে রক্ত জমাট বেঁধে যায়৷ চন্দ্রবোড়া বিষ শরীরে ঢুকলে সোয়েলিং, অসহ্য যন্ত্রণা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে৷ এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে৷ ঠিক সময় চিকিৎসা না করালে এই সাপের কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে৷
advertisement
7/9
একটি স্ত্রী চন্দ্রবোড়া সাপ একসাথে প্রায় ২০ থেকে ৪০টি, এমনকি ক্ষেত্রবিশেষে ৭৫টি পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে... চন্দ্রবোড়া সাপের কামড়ে নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। সাপে কামড়ালে কোন ধরনের সাপ কামড়েছে, চিকিৎসার ক্ষেত্রে তা জানা জরুরি নয় রং তাকে সাহস যুগিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।
advertisement
8/9
সর্পবিশারদরা বলছেন, চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটি জলে দ্রুতগতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর, এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ খেয়ে থাকে। খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় বসত বাড়িতে চলে আসে।
advertisement
9/9
ডাঃ হোসেন জানিয়েছেন, “চন্দ্রবোড়া সাপে কামড়ালেই যে বড় ধরনের বিপদ হবে, এমন নয়। অনেক ক্ষেত্রেই কোনও জটিলতা হয় না। তবে সময়মতো চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি আরও সতর্ক করেন যে সাপে কামড়ালে কিছু সাধারণ ভুল কখনও করা উচিত নয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গ্রাম-বাংলার আনাচ-কানাচে এমন এক সাপ আছে যারা ডিম পাড়ে না বাচ্চা দেয়... ভয়ঙ্কর বিষাক্ত, কামড়ালে সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল