TRENDING:

Donald Trump-Stormy Daniels: কমলা হ্যারিস নয়, ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এই মহিলা! কে জানেন ইনি? শুনে চমকে উঠবেন! 'কেচ্ছা' পেরিয়ে ফের মসনদে ট্রাম্প

Last Updated:
Donald Trump-Stormy Daniels: কমলা হ্যারিসের কাছ থেকে জয় ছিনিয়ে নিলেও ডোনাল্ড ট্রাম্পের কাছে দীর্ঘ 'মাথাব্যথার' কারণ ছিলেন এক মহিলাই। কে তিনি জানেন?
advertisement
1/8
ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এই মহিলা! কে জানেন ইনি? শুনে চমকে উঠবেন!
ফের একবার জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা নিয়ে গোটা বিশ্বে চর্চা শুরু হয়েছে। পরাজিত হতে চলেছেন কমলা হ্যারিস। কমলার কাছ থেকে জয় ছিনিয়ে নিলেও ট্রাম্পের কাছে দীর্ঘ 'মাথাব্যথার' কারণ ছিলেন এক মহিলাই। কে তিনি জানেন?
advertisement
2/8
তিনি হচ্ছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এই মহিলাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগে করা মামলায় বিচার চলছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই বিতর্কের মধ্যেই এবার ফের প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন ট্রাম্প।
advertisement
3/8
আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই প্রথম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, যার ফৌজদারি অপরাধের কারণে বিচার হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি অর্থ দেওয়ার বিষয় নিয়ে মিথ্যা বলেছেন।
advertisement
4/8
ড্যানিয়েলস দাবি করেছিলেন, তার ও ট্রাম্পের মাঝে যৌন সম্পর্ক হয়েছিল। তিনি আরও বলেন, এ বিষয়ে মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের আইনজীবীর মাধ্যমে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল তাকে এবং তিনি সেটা গ্রহণও করেছিলেন। ট্রাম্পের সেই আইনজীবী মাইকেল কোহেনকে পরে একাধিক অভিযোগে জেলে পাঠানো হয়।
advertisement
5/8
এই অভিযোগটি প্রথম প্রকাশ হয় ২০১৮ সালে এবং শুরু থেকেই এই ট্রাম্প, ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন।
advertisement
6/8
৪৫ বছর বয়সী ড্যানিয়েলসের আসল নাম স্টেফানি ক্লিফোর্ড। তার জন্ম যুক্তরাষ্ট্রের লুইসিয়ানাতে। তিনি পেশায় একজন পর্ন তারকা ও পরিচালক। তিনি তার কাজের জন্য বিভিন্ন পুরস্কারও জিতেছেন। এছাড়াও, তিনি মূলধারার হলিউড চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত কমেডি সিনেমা ‘দ্য ফর্টি-ইয়ার ওল্ড ভার্জিন এ্যান্ড নকড আপ’।
advertisement
7/8
তিনি রাজনীতিতেও জড়িয়ে পড়েছিলেন এবং তিনি নিজেকে রিপাবলিকান হিসেবে ঘোষণা করেছিলেন। রিপাবলিকান পার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। ডোনাল্ড ট্রাম্প নিজেও একজন রিপাবলিকান। তিনি ২০১৬ সালে এই দল থেকেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। ড্যানিয়েলস বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ২০০৬ সালের জুলাই মাসে একটি দাতব্য গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন তিনি।
advertisement
8/8
তিনি দাবি করেন যে তারা ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসোর্ট এলাকার লেক টাহোতে অবস্থিত ট্রাম্পের হোটেলের একটি কক্ষে একবার যৌন সম্পর্কে জড়ান তারা। আর সেই ঢাকা দিতেই ঘুষ দেওয়া হয় ওই পর্ন তারকাকে। সেই অভিযোগ নিয়ে এখনও তোলপাড় আমেরিকা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Donald Trump-Stormy Daniels: কমলা হ্যারিস নয়, ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিয়েছিলেন এই মহিলা! কে জানেন ইনি? শুনে চমকে উঠবেন! 'কেচ্ছা' পেরিয়ে ফের মসনদে ট্রাম্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল