TRENDING:

Knowledge Story: কুকুরের লেজ সব সময় 'গুটিয়ে' থাকে কেন? আসল কারণ শুনলে তাজ্জব হবেন! অনেকেই জানেন না!

Last Updated:
অধিকাংশ কুকুরের লেজ স্বাভাবিকভাবেই অর্ধগোলাকৃতি বা বাঁকা। এই গঠন কোনও ত্রুটি বা অসুখের লক্ষণ নয়, বরং এর নেপথ্যে রয়েছে হাজার হাজার বছরের বিবর্তন ও পরিবেশগত অভিযোজনের ইতিহাস। অনেকেই জানেন না সেই বিজ্ঞান।
advertisement
1/9
কুকুরের লেজ সব সময় 'গুটিয়ে' থাকে কেন? আসল কারণ শুনলে তাজ্জব হবেন! অনেকেই জানেন না!
কুকুরের লেজ সোজা হয় না কেন—এই প্রশ্ন ঘিরে প্রচলিত প্রবাদ যেমন আছে, তেমনই রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। কথায় বলে, ‘বারো বছর চোঙার মধ্যে ঢুকিয়ে রাখলেও কুকুরের লেজ সোজা হবে না’।
advertisement
2/9
বাস্তবেও অধিকাংশ কুকুরের লেজ অর্ধগোলাকৃতি, বিশেষ করে লেজের শেষাংশটি। কিন্তু এর নেপথ্যে রয়েছে দীর্ঘ বিবর্তনের ইতিহাস।
advertisement
3/9
বিজ্ঞানীদের একাংশের মতে, কুকুরের লেজের এই বাঁকা আকৃতি কোনও দৈব ঘটনা নয়। বিবর্তনবাদের গবেষকেরা জানাচ্ছেন, প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতি তুষারময় মেরুপ্রদেশ ও অত্যন্ত শীতল অঞ্চলে বসবাস করত।
advertisement
4/9
ঠান্ডা থেকে শরীরকে বাঁচাতে তারা প্রায়শই লেজ গুটিয়ে রাখত, যাতে শরীরের সারফেস এরিয়া কম থাকে এবং তাপ ধরে রাখা যায়। বিশ্রামের সময় অনেক ক্ষেত্রেই তারা নাকের ওপর লেজ পেঁচিয়ে শুয়ে পড়ত, যাতে শরীর উষ্ণ থাকে। দীর্ঘ সময় ধরে এই অভ্যাস চলতে চলতেই তা ধীরে ধীরে স্থায়ী শারীরিক বৈশিষ্ট্যে পরিণত হয়।
advertisement
5/9
শুধু উষ্ণতা রক্ষাই নয়, কুকুরের লেজের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দৌড়ানোর সময় লেজ শরীরের ভারসাম্য রক্ষা করে। বাঘ বা সিংহের মতোই কুকুরও চলার সময় হাওয়ার বেগ ও দিক সামলাতে লেজ ব্যবহার করে। সেই কারণেই কুকুরেরা সাধারণত লেজ মাটি থেকে উপরের দিকে রাখার প্রবণতা দেখায়।
advertisement
6/9
যদিও অধিকাংশ কুকুরের লেজ বাঁকা, তবে পৃথিবীতে এমন অনেক প্রজাতিও রয়েছে যাদের লেজ স্বাভাবিকভাবেই সোজা। আবার কিছু প্রজাতির কুকুরের লেজ একেবারেই নেই। ফ্রেঞ্চ বুলডগ, বস্টন টেরিয়ার, ওয়েলশ কর্গির মতো কুকুরদের ক্ষেত্রে লেজ না থাকা স্বাভাবিক বৈশিষ্ট্য। পাশাপাশি, অনেক দেশে পোষা কুকুরের লেজ কেটে দেওয়ার প্রবণতাও রয়েছে, যদিও তা নিয়ে বিতর্ক আছে।
advertisement
7/9
এখানে প্রশ্ন আসে, কুকুরের বাঁকা লেজ কি সোজা করা যায়? বিশেষজ্ঞদের মতে, যে সব প্রজাতির কুকুরের লেজ স্বাভাবিকভাবেই বাঁকা, তাদের লেজ সাধারণ উপায়ে সোজা করা সম্ভব নয়। অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিমভাবে লেজ সোজা করা গেলেও, তা অমানবিক ও আইনত নিষিদ্ধ বলে মনে করা হয়।
advertisement
8/9
চিকিৎসকেরা জানাচ্ছেন, কুকুরের লেজ তার মেরুদণ্ডেরই একটি সম্প্রসারিত অংশ। লেজ বাঁকা মানেই কুকুরের মেরুদণ্ড বাঁকা—এমন ধারণা ঠিক নয়। মেরুদণ্ডী প্রাণী হিসেবে কুকুরের লেজ সরাসরি মেরুদণ্ডের সঙ্গে যুক্ত। বিবর্তন তত্ত্ব অনুযায়ী, লেজের হাড় মেরুদণ্ডে বিশেষভাবে সংযুক্ত থাকার কারণেই এই গঠন তৈরি হয়েছে।
advertisement
9/9
তাই পোষা কুকুরের লেজ স্বাভাবিকভাবে বাঁকা হলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তবে হঠাৎ করে লেজের আকৃতিতে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: কুকুরের লেজ সব সময় 'গুটিয়ে' থাকে কেন? আসল কারণ শুনলে তাজ্জব হবেন! অনেকেই জানেন না!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল