Prices Of Cucumbers in Russia: রাশিয়ায় ‘সোনার দামে’ বিকোচ্ছে শসা! এখন দাম কত জানেন? পুতিনের দেশের ‘দ্য নিউ গোল্ড’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাশিয়ায় মারাত্মক বেড়ে গিয়েছে শসার দাম৷ মার্কেটের ‘দ্য নিউ গোল্ড’ বলছেন অনেকে৷ কেন হঠাৎএই অবস্থা? সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ৷
advertisement
1/7

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মাঝে রাশিয়ার বর্তমান অর্থনৈতিক অবস্থা ঠিক কী রকম, তার খানিকটা হলেও আভাস মিলছে সম্প্রতি সামনে আসা সে দেশের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের দাম সামনে আসায়৷
advertisement
2/7
রাশিয়ার বাজারে বর্তমানে ‘দ্য নিউ গোল্ড’ বলা হচ্ছে শসা৷ সংবাদ সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট’ জানাচ্ছে, শসার দাম হঠাৎ করে এতটাই বেড়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট করতে শুরু করে দিয়েছেন রাশিয়ার সাধারণ নাগরিকেরা৷
advertisement
3/7
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "একসময় লোকে বলত ‘সোনার’ ডিম হয়৷ (কারণ ডিম দামি ছিল।) এখন শসাই সোনার হয়ে গেছে৷’’
advertisement
4/7
ফোর্বস রাশিয়া সূত্রে জানা গিয়েছে, শসার দাম ফেব্রুয়ারি মাসে মাংসের দামের সমান হয়ে গিয়েছে৷ রাশিয়ার অনেক সুপারমার্কেটে, শসার দাম মাংস এবং কলার মতো বিদেশ থেকে আমদানি করা জিনিসের দামের সমান হয়ে গেছে৷ কোথাও কোথাও তা ছাড়িয়ে গেছে।
advertisement
5/7
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ শাসকদল ইউনাইটেড রাশিয়া পার্টি প্রশ্ন তুলছে, পাইকারি বিক্রেতারা কেন বাজার দর নিয়ন্ত্রণ করতে পারছেন না? অন্য এক নেতা প্রশ্ন তুলেছেন, ‘‘এই শীতে, আমাদের দেশের দোকানে নতুন একটা জিনিস পাওয়ার যাচ্ছে৷ গত বছরে যেমন ‘সোনার আলু’ বাজারে এসেছিল, তেমনই এবছর এসেছে ‘সোনার শসা’৷ সাধারণ মানুষ এখন কী করবে? সাধারণ খাবার তাঁদের কেনার সামর্থ্য নেই, এটাই মেনে নেবে?’’
advertisement
6/7
রাশিয়ায় এক কিলো শসার দাম পৌঁছেছে স্থানীয় মূল্য ৩০০ রুবেলসে৷ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় কিলো প্রতি ৩৫৬ টাকা৷ দাম বাড়ার পিছনে রাসিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে একাধিক বিষয় কারণ হিসাবে উঠে আসছে৷ যুদ্ধের জন্য চাষের জন্য কৃষক পাওয়ার যাচ্ছে না৷ এছাড়া, নিত্যপণ্যের উপরে কর ২০ থেকে বাড়িয়ে ২২ শতাংশ করেছে পুতিনের সরকার৷
advertisement
7/7
শীতকালে এমনিতেই ফলন কম হয়৷ এমন পরিস্থিতিতে শীতকালীন ফসলের দাম আকাশ ছুঁয়েছে৷ রাশিয়ার পাইকারি বিক্রেতারা মনে করছেন, আগামী মাসে গরম পড়তে শুরু করলেই শসার দাম কমে যাবে৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Prices Of Cucumbers in Russia: রাশিয়ায় ‘সোনার দামে’ বিকোচ্ছে শসা! এখন দাম কত জানেন? পুতিনের দেশের ‘দ্য নিউ গোল্ড’