TRENDING:

Astrology: কুকুরকে রোজ খাওয়ান? জানেন এর ফলে কী হচ্ছে আপনার জীবনে? কল্পনাও করতে পারবেন না

Last Updated:
কুকুর পোষেন? কুকুরকে খাওয়ান? জানুন এর ফলে কী হচ্ছে
advertisement
1/5
কুকুরকে রোজ খাওয়ান? জানেন এর ফলে কী হচ্ছে আপনার জীবনে? কল্পনাও করতে পারবেন না
শনিবার কালো কুকুরকে খাওয়ালে শনি, রাহু ও কেতুর কুনজর থেকে দূরে থাকবেন আপনি। রোজ কুকুরকে খাওয়ালে কাটে বেশ কিছু গ্রহদশা। জ্যোতিষমতে শনির অবস্থান যদি শক্তিশালী হয় তবে বাণিজ্য ও রাজনীতিতে উন্নতি হয়। রোজ কুকুরকে খাওয়ালে কালসর্প দশা কাটে বলেও দাবি জ্যোতিষীদের।
advertisement
2/5
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, কুকুর পুষলে মা লক্ষ্মী তুষ্ট হন। ফলে আর্থিক অবস্থার উন্নতি হয়। কোনও বাড়িতে কুকুর থাকলে সেই পরিবারে ইতিবাচক আবহাওয়া থাকে। পরিবারের সদস্যরা সুস্থ থাকেন। কুকুর থাকলে সেই বাড়িতে রোগ-বালাই ঢুকতে পারে না বলেই দাবি জ্যোতিষের।
advertisement
3/5
কুকুরের দেখভাল করলে আপনার মধ্যে ইতিবাচক মনোভাব কাজ করে। আপনি ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠেন, মানসিক স্থিরতা আসে। ব্যক্তির চারপাশের পরিবেশেও তার আভাস মেলে। যে কোনওরকম কুদৃষ্টি থেকেও আপনি অব্যাহতি পান।
advertisement
4/5
কুকুর মানুষ ভালবাসে। সারা বাড়িময় আপনাকে অনুসরণ করে। গা ঘেঁষে বসে। আপনার নিঃসার্থ সঙ্গী হয়ে ওঠে। ভালবাসাময় একটা গোটা দিন কাটে কুকুরের সঙ্গে।
advertisement
5/5
সব মিলিয়ে কুকুরের চেয়ে ভাল বন্ধু হয় না। ওরা আপনার দুঃখকে অনুভব করে। হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না, তবু বুঝিয়ে দেয়, কতখানি সমব্যথি। এই কারণেই বহু মানুষের কাছে কুকুর সন্তানসম। আপনার একাকিত্ব দূর করে, আপনাকে ব্যস্ত রাখে সব সময়। ফলে জ্যোতিষমতে হোক কী যুক্তি-বুদ্ধিতে... কুকুরের মতো পোষ্য দুটি নেই।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Astrology: কুকুরকে রোজ খাওয়ান? জানেন এর ফলে কী হচ্ছে আপনার জীবনে? কল্পনাও করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল