Zodiac Signs: আকর্ষণীয় ব্যক্তিত্ব আর অপার জনপ্রিয়তা, এই ৪টে রাশির অধিকারী হলে সবাই আপনার দিকে ধেয়ে আসবে চুম্বকের মতো
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এঁরা আশাবাদী স্বভাবের হন এবং সবাইকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন তাই সমাজে এঁদের অপার জনপ্রিয়তা হয়।
advertisement
1/6

মোট বারোটা রাশির মধ্যে চারটে রাশি আছে, যাঁদের বৈশিষ্ট্যই হল আকর্ষণীয় ব্যক্তিত্ব আর জনপ্রিয়তা। অর্থাৎ তাঁরা সর্বদাই পার্টির মধ্যমণি এবং তাঁদেকে এড়িয়ে চলা সম্ভব নয়। এঁরা এমনিতে টেনশন নিতে পছন্দ করেন না এবং ফুরফুরে মেজাজে ভেসে বেড়ান। আর ঠিক সেই কারণেই এরা সহজেই সব বয়সের মানুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে দ্বিধা বোধ করেন না। এঁদের ব্যক্তিত্ব এমন হয় যে সবাই এঁদের পছন্দ করেন। যেহেতু এঁরা আশাবাদী স্বভাবের হন এবং সবাইকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকেন তাই সমাজে এঁদের অপার জনপ্রিয়তা হয়।
advertisement
2/6
এই চারটে রাশির অধিকারী যাঁরা হন তাঁদের মূল অস্ত্র হল কথা বলার কায়দা। এঁরা খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে পারেন। তার সঙ্গে সঙ্গে এঁরা অন্যদের কথাও মন দিয়ে শোনেন এবং সবার মতামতকে সমান গুরুত্ব দেন। এঁদের চরিত্রের যা ধাঁচ তাতে এঁদের ইগো বিষয়টা থাকে না। এত কথা বলছি কিন্তু কোন চারটে রাশির এ হেন চৌম্বকীয় আকর্ষণ সেটা বলছি না কেন? আসুন দেখে নেওয়া যাক, সেই চারটে রাশি কী কী!
advertisement
3/6
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২ - লিব্রা রাশির ব্যক্তিরা লোকজন খুব ভালোবাসেন। এঁরা নতুন বন্ধু তৈরি করতে ভালোবাসেন এবং নিজের হাসিখুশি স্বভাবের দ্বারা সহজেই সবার মন জয় করে নেন। এঁরা খুব মজার মানুষ হন এবং সহজেই সবার সঙ্গে মিশে যান। এঁরা সবার ভালো চান এবং সবাইকে সাহায্য করেন।
advertisement
4/6
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১ - ধনুরাশি খুব আশাবাদী হয় কিন্তু অত্যন্ত কুঁড়ে স্বভাবের হয়। এঁদেরকে সহজে কিছু বোঝানো যায় না এবং এঁরা সব বিষয়ে কোনও না কোনও সমাধানের রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেন।
advertisement
5/6
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ - সব কিছু সূক্ষ্মভাবে বিচার করায় বিশ্বাস করেন না এঁরা। এঁরা সব মতামত শোনেন, সবটাকেই সমান গুরুত্ব দেন। এঁরা আপনাকে কখনওই কোনও প্রশ্ন করবেন না এবং আপনার সব কথা খুব মন দিয়ে শুনবেন। এঁরা আপনার পাশে দাঁড়াবেন এবং সেই কারণেই আপনি নিজে থেকেই এঁদের ভক্ত হয়ে পড়বেন।
advertisement
6/6
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ - এঁরা বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন এবং ফুরফুরে মেজাজের হন। এঁরা সেবা করার সুযোগ ছাড়েন না। সবার দুঃখে এঁদের প্রাণ কাঁদে এবং সবার কথা বুঝতে চেষ্টা করেন। এঁরা লোকজন হইহল্লা ভালোবাসেন। এঁদের এনার্জি খুব বেশি থাকে এবং এঁরা আশাবাদী স্বভাবের হন। এঁদের মধ্যে একজন শিল্পী লুকিয়ে থাকে তাই এঁরা খুব সৃষ্টিশীল স্বভাবের হন। শিল্পীস্বত্তা আছে বলেই এঁরা সংবেদনশীল ও গভীর পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন হন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Zodiac Signs: আকর্ষণীয় ব্যক্তিত্ব আর অপার জনপ্রিয়তা, এই ৪টে রাশির অধিকারী হলে সবাই আপনার দিকে ধেয়ে আসবে চুম্বকের মতো