TRENDING:

West Bengal Weather Forecast|| সপ্তাহান্তে দার্জিলিং-সিকিমে বরফপাত? শীতের কামড়ে জবুথবু পাহাড়বাসী, কী পূর্বাভাস হাওয়া অফিসের? জানুন

Last Updated:
Darjeeling, Sikkim Weather Forecast: জেলায় জেলায় তৈরি হয়েছে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি। এমতাবস্থায় পর্যটকরা বরফের টানে ছুটছেন পাহাড়ে। দার্জিলিং-সিকিমে কী সপ্তাহান্তে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে উৎসাহের সীমা নেই।
advertisement
1/10
সপ্তাহান্তে দার্জিলিং-সিকিমে বরফপাত? কী পূর্বাভাস হাওয়া অফিসের? জানুন
*শীতের কামড়ে জবুথবু বাংলা। তাপমাত্রা নেমেছে ১০-এর কোঠায়। জেলায় জেলায় তৈরি হয়েছে শৈত্য প্রবাহের মতো পরিস্থিতি। এ মতাবস্থায় পর্যটকরা বরফের টানে ছুটছেন পাহাড়ে। দার্জিলিং-সিকিমে কী সপ্তাহান্তে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে উৎসাহের সীমা নেই। সংগৃহীত ছবি।
advertisement
2/10
*তবে আলিপুর আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় বরফ পড়ার কোনও পূর্বাভাস এখনও দেয়নি। তবে তাপমাত্রা নেমে যেতে পারে ২-৩-এর কোঠায়, তা এক প্রকার নিশ্চিত। ফলে পড়তেই পারে বরফ। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*এ দিকে সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের চেয়ে নীচেই থাকবে পারদ। আপাতত রাজ্য জুড়েই জমিয়ে শীতের সম্ভাবনা। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট রয়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে বাকি জেলায়। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও হালকা-মাঝারি কুয়াশা থাকবে, বেলা বাড়লে পরিষ্কার আকাশ। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*হাওয়া অফিস জানিয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। শনিবারের পর মঙ্গলবার ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার পরের পশ্চিমী ঝঞ্ঝাটি একটু বড় মাপের হওয়ার সম্ভাবনা। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম। গতকাল ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ১২-২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*পরপর পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তুরে হাওয়া কিছুটা হলেও শক্তি হারাবে। আগামী তিনদিন তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*পূর্ব ভারতে বিহার ওড়িশা-সহ রাজ্যগুলিতে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে আগামী দু'দিন। তারপর ৩-৪ দিন একইরকম থাকবে আবহাওয়া। মধ্য ভারতে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, তবে গুজরাতে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আগামী ৩-৪ দিনে বাড়তে পারে। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন কখনও ঘন কুয়াশা, কখনও অতি ঘন কুয়াশার সতর্কতা। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*রাজস্থানে গ্রাউন্ড ফ্রস্ট এবং শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকলেও উত্তর-পশ্চিম ভারতের বাকি অংশে শৈত্য প্রবাহের প্রভাব কমবে। ২৪ ঘণ্টা পর থেকে রাজধানী দিল্লিতেও আবহাওয়ার পরিবর্তন হবে। শৈত্যপ্রবাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে ঘন কুয়াশার চাদর থাকবে আগামী বেশ কয়েকদিন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
West Bengal Weather Forecast|| সপ্তাহান্তে দার্জিলিং-সিকিমে বরফপাত? শীতের কামড়ে জবুথবু পাহাড়বাসী, কী পূর্বাভাস হাওয়া অফিসের? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল