TRENDING:

শীতের বিদায়, এবার ঝমঝমিয়ে বৃষ্টি! কোথায়? আবহাওয়ার বিরাট বদল চলতি সপ্তাহে

Last Updated:
ফের একবার অশনি সংকেত উত্তরবঙ্গ জুড়ে! শীত বিদায়ের আগেই ঝমঝমে বৃষ্টি উত্তরের কোন কোন জেলায় জানুন বিস্তারিত
advertisement
1/5
শীতের বিদায়, এবার ঝমঝমিয়ে বৃষ্টি! কোথায়? আবহাওয়ার বিরাট বদল চলতি সপ্তাহে
সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা পাহাড় থেকে সমতলে। ফের একবার কনকনে হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশায় ঢাকবে চারিদিক। শীতের বিদায় বেলায় বারবার ভোল পাল্টাচ্ছে উত্তরের আবহাওয়া।
advertisement
2/5
রবিবার শৈল শহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে ঘন কুয়াশা, তার মাঝেই অব্যাহত বৃষ্টির পূর্বাভাস। উত্তরের চার জেলা  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে শুষ্ক আবহাওয়ার সঙ্গে ফুরফুরে ঠাণ্ডা হাওয়া।
advertisement
3/5
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। দিনের সঙ্গে পারদ আরও কমলেও বৃষ্টির শেষেই ভোল পাল্টাবে উত্তরের আবহাওয়া। চলতি সপ্তাহে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই বৃষ্টির আশঙ্কা। দার্জিলিঙে হতে পারে তুষারপাত।
advertisement
4/5
আইএমডি-র রিপোর্ট অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে দফায় দফায় চলবে বৃষ্টিপাত। উত্তরের পার্বত্য এলাকাগুলিতে এখনো শীতের আমেজ অব্যাহত থাকলেও সমতলে ইতিমধ্যে উষ্ণতার ছোঁয়া।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে প্রত্যেকটি জেলায় বৃষ্টির পরেই ধীরে ধীরে বাড়বে পারদ। নাজেহাল গরমে অতিষ্ঠ হবে উত্তরবঙ্গবাসী।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
শীতের বিদায়, এবার ঝমঝমিয়ে বৃষ্টি! কোথায়? আবহাওয়ার বিরাট বদল চলতি সপ্তাহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল