মদ্যপ চালকের তাণ্ডবে কেঁপে উঠল এলাকা! ভেঙে চুরমার বাইক, স্কুটি, গাড়ি! তারপর...
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
ভানু নগর এলাকায় জাতীয় সড়কের বাই লেনে রাত সাড়ে ন’টার সময় ঘটে বড়সড় পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক, স্কুটি ও গাড়িকে সজোরে ধাক্কা মারে।
advertisement
1/4

<strong>শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য</strong>: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহ পরিণতির সাক্ষী থাকল শহর শিলিগুড়ি। ভানু নগর এলাকায় জাতীয় সড়কের বাই লেনে রাত সাড়ে ন’টার সময় ঘটে বড়সড় পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক বাইক, স্কুটি ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি চারচাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
2/4
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত চালককে গাড়ি থেকে টেনে নামিয়ে আটকে রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মদ্যপ চালককে গ্রেফতার করে এবং ঘাতক গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত চারচাকা একটি ড্রেনের মধ্যে আটকে যাওয়ায় পরবর্তীতে ক্রেনের সাহায্যে সেটি উদ্ধার করা হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/4
এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীদের দাবি, রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। তাদের আরও অভিযোগ, অভিযুক্ত চালক দুর্ঘটনার আগে থেকেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিল এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই সাধারণ মানুষ বলির শিকার হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/4
ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে ভানু নগর সহ আশপাশের এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য