TRENDING:

North Bengal Train Accident Update: ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে খেলনা, খাবার! উদ্ধার সব যাত্রী, শুরু লাইন পরিষ্কারের কাজ

Last Updated:
রেল এবং উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে, ট্রেনের ভিতরে আর কোনও যাত্রীই আটকে নেই (North Bengal Train Accident)৷
advertisement
1/10
ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে খেলনা, খাবার! উদ্ধার সব যাত্রী, শুরু লাইন পরিষ্কারের কাজ
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত উদ্ধারকাজ চলার পর আজ সকাল থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরিয়ে দিয়ে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷
advertisement
2/10
কোথাও পড়ে রয়েছে খাবারের কৌটো, কোথাও আবার শিশুদের খেলনা৷ জলপাইগুড়ি দোমোহনিতে বেলাইন হয়ে যাওয়া বিকানের এক্সপ্রেসের চারপাশের ছবিটা আজ সকালেও ছিল এ রকমই৷
advertisement
3/10
রেল এবং উদ্ধারকারী দলের তরফে দাবি করা হয়েছে, ট্রেনের ভিতরে আর কোনও যাত্রীই আটকে নেই৷ তার পরই ক্রেনের সাহায্যে বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে৷
advertisement
4/10
দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে ট্রেনের এস ১২ কামরাটি সম্পূর্ণ উল্টে যায়৷ আরও কয়েকটি কামরা লাইন থেকে সরে গিয়ে হেলে যায়৷
advertisement
5/10
কয়েকটি কামরা আবার একটি উপরের ঘাড়ে উঠে গিয়েছে৷ সবমিলিয়ে মোট বারোটি কামরা লাইনচ্যুত হয়৷
advertisement
6/10
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, কামরার নীচ থেকে চাকা, যন্ত্রাংশ খুলে বেরিয়ে এসেছে৷ এমন কি, রেল লাইনের থেকে কয়েক মিটার দূরে নয়ানজুলির মধ্যেও চাকা, যন্ত্রাংশ ছিটকে গিয়ে পড়েছে৷
advertisement
7/10
এ দিন সকাল থেকে মূলত লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে৷ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আজ দুপুরের মধ্যেই ওই রেলপথে ফের ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশাবাদী তাঁরা৷
advertisement
8/10
দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলিকে সরানোর জন্য জলপাইগুড়ি থেকে রেলের বড় ক্রেন নিয়ে আসা হয়৷ কামরার মধ্যে কোনও যাত্রী আটকে নেই, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ক্রেন দিয়ে কামরা সরানোর কাজ শুরু হয়৷
advertisement
9/10
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনার আসল কারণ কী, তা খুঁজে বের করা হবে৷ ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনার পুুনরাবৃত্তি না হয়, তাও নিশ্চিত করার চেষ্টা করবে রেল৷
advertisement
10/10
শেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷ তবে হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে কোনও যাত্রীর অবস্থাই খুব একটা আশঙ্কাজনক নয় বলেই খবর রেল সূত্রে৷
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Train Accident Update: ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছে খেলনা, খাবার! উদ্ধার সব যাত্রী, শুরু লাইন পরিষ্কারের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল