TRENDING:

Lok Sabha Election 2024: ভোট হোক শান্তিতে, বার্তা নিয়ে পাহাড় থেকে সমুদ্র ঘুরছেন বাউল

Last Updated:
Lok Sabha Election 2024: রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে শান্তির বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর, শান্তিপূর্ণ ভোট চেয়েই তাঁর এমন উদ্যোগ
advertisement
1/5
ভোট হোক শান্তিতে, বার্তা নিয়ে পাহাড় থেকে সমুদ্র ঘুরছেন বাউল
মালদহ: শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাউলের ঝুড়ি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বপন দত্ত বাউল। পেশায় তিনি একজন বাউল শিল্পী। গত নির্বাচনে একাধিক জায়গায় শান্তি ভঙ্গ হয়েছিল। তাই আসন্ন লোকসভা নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্যই এমন পরিকল্পনা।
advertisement
2/5
উত্তরবঙ্গ থেকে তিনি শুরু করেছেন ভোট নিয়ে সচেতনতা প্রচার। বিনা পারিশ্রমিকে বাউল গান গেয়ে জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষকে সচেতন করছেন। নিজের ভোট নিজেই দেওয়ার আহবান জানাচ্ছেন।‌ পাশাপাশি ভোটে হিংসা ছাড়ানো থেকে বিরত থাকার বার্তা দিচ্ছেন।
advertisement
3/5
পেশায় বাউল শিল্পী স্বপন দত্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা থেকে তিনি শুরু করেছেন এই প্রচার। এদিন মালদহ শহরের বিভিন্ন প্রান্তে, জনবহুল এলাকায় বাউল গান গেয়ে মানুষকে ভোট দানের বার্তা দেন। ভোট নিয়ে সচেতন করেন।
advertisement
4/5
সকলেই যেন নিজের ভোট নিজে দেয়, ভোটে যেন কোনরকম শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না হয়। বাউল গান গেয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি জেলায় ঘুরে ঘুরে এই প্রচার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
5/5
গত পঞ্চায়েত ভোটে রাজ্যের একাধিক জায়গায় হিংসা ছড়িয়েছিল। তখন থেকেই সাধারণ মানুষকে সচেতন করার পরিকল্পনা দিয়েছিলেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে মানুষকে ভোট দানে সচেতন করার কাজ করে চলেছেন।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট হোক শান্তিতে, বার্তা নিয়ে পাহাড় থেকে সমুদ্র ঘুরছেন বাউল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল