TRENDING:

Alipurduar News: সপরিবারে লেপার্ড ধরা পড়ল খাঁচায়, তাদের আতঙ্কে তটস্থ হয়েছিল এলাকাবাসী, চা বাগানে ঘুরতে যাওয়ার আগে সাবধান

Last Updated:
গতকাল রাতে ফের আরও একটি লেপার্ড খাঁচাবন্দী হল আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানে। গত ১৫ দিনে তিনটি লেপার্ড ধরা পড়ল এই চা বাগান থেকে।
advertisement
1/5
সপরিবারে ধরা পড়ল খাঁচায়, তাদের আতঙ্কে তটস্থ হয়েছিল এলাকাবাসী
এবারে সপরিবারে খাঁচায় ধরা দিল তারা। স্বস্তিতে এলাকাবাসীরা। খাঁচায় ভরে তাদের নিয়ে যাওয়া হল চিকিৎসাকেন্দ্রে। বন্দিদের নাম জানলে ভয় পেতেই হয়।
advertisement
2/5
গতকাল রাতে ফের আরও একটি লেপার্ড খাঁচাবন্দী হল আলিপুরদুয়ার মাঝের ডাবরি চা বাগানে। গত ১৫ দিনে তিনটি লেপার্ড ধরা পড়ল এই চা বাগান থেকে। এই তিনটি লেপার্ডকে বিভিন্ন সময়ে চা বাগানে দেখা যেত বলে জানা যায়। যার ফলে ভয়ে তটস্থ হয়ে থাকতেন এলাকাবাসী।
advertisement
3/5
মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন, "চা শ্রমিকেরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন লেপার্ডের তাণ্ডবে। বন দফতরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চারটি খাঁচা বসানো হয়েছিল বাগানে। দেওয়া হয়েছিল ছাগলের টোপ। এর আগে দুটি লেপার্ড ধরা পড়েছে। ফের আরেকটি লেপার্ড ধরা পড়ল। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে।"
advertisement
4/5
চা বাগানের ম্যানেজার থেকে শুরু করে চা শ্রমিকরা, সকলেই এখন নিশ্চিন্ত। বন দফতরের কর্মীরা রাতেই লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। এই চা বাগানে তিনটি লেপার্ডকেই ঘুরতে দেখা যেত বলে শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে।
advertisement
5/5
মাঝের ডাবরি চা বাগান থেকে একটি মাদি, একটি প্রাপ্তবয়স্কদের চেয়ে কম বয়সের পুরুষ এবং শেষমেশ একটি পূর্ণবয়স্ক লেপার্ড ধরা পড়ল।শ্রমিকরা মনে করছেন এটি একটি পরিবার ছিল। জঙ্গল লাগোয়া চা বাগান হওয়ার কারণে লেপার্ডের এই পরিবারটি এখানে চলে এসেছিল। অনন্যা দে। 
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Alipurduar News: সপরিবারে লেপার্ড ধরা পড়ল খাঁচায়, তাদের আতঙ্কে তটস্থ হয়েছিল এলাকাবাসী, চা বাগানে ঘুরতে যাওয়ার আগে সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল