TRENDING:

IMD Weather Update: বাড়বে বৃষ্টি, বাংলার জেলার পর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর

Last Updated:
IMD Weather Update: ৩১ জুলাই থেকে ভারী বৃষ্টির কথা থাকলেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। আবহাওয়ার বড় খবর জানুন
advertisement
1/5
বাড়বে বৃষ্টি, বাংলার জেলার পর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর
৩১ জুলাই থেকে ভারী বৃষ্টির কথা থাকলেও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে উত্তরের পার্বত‍্য এলাকা এবং ডুয়ার্সে। লাল সতর্কতা জারি হয়েছে তিস্তা-সহ অন‍্যান‍্য নদীগুলিতে। বন‍্যার আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/5
একদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। অন্যদিকে, মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে।
advertisement
3/5
উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/5
আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকবে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: বাড়বে বৃষ্টি, বাংলার জেলার পর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল