TRENDING:

IMD Weather Update: নিম্নচাপ সরলেও কাটছে না ফাঁড়া-দুর্যোগ...! মহালয়া থেকেই কি ভোলবদল আবহাওয়ার! পুজোর ৫ দিন কী হবে? ঝড়-বৃষ্টি নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের

Last Updated:
IMD Weather Update: চলতি সপ্তাহে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মহালয়া থেকেই কি ভোলবদল আবহাওয়ার! পুজোর ৫ দিন কী হবে? ঝড়- বৃষ্টি নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের।  
advertisement
1/7
নিম্নচাপ সরলেও কাটছে না ফাঁড়া! পুজোর ৫ দিন কী হবে? ঝড়-বৃষ্টি নিয়ে বিরাট আপডেট
নিম্নচাপ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়েছে। গৌড়বঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে আবহাওয়া। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
2/7
গত কয়েকদিন নিম্নচাপের জেরে গৌড়বঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম থেকেই আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। তবে সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/7
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিনগুলিতে ধীরে ধীরে পরিষ্কার হবে আবহাওয়া। চলতি সপ্তাহে তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
advertisement
4/7
গত কয়েকদিন বৃষ্টির জেরে জেলাগুলোর তাপমাত্রা কিছুটা কম হয়েছে। বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
advertisement
5/7
বৃষ্টি না হলে জেলাগুলির তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। চলতি সপ্তাহের শেষে আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই এমনটাই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
6/7
পুজোর সময়েই আবহাওয়ার বড়সড় পরিবর্তন হতে চলেছে। তবে কি ঝড়-বৃষ্টির দাপটে ভেস্তে যেতে পারে দুর্গাপুজো৷ তা নিয়ে সকলের চিন্তা বাড়ছিল৷ এবার পুজোর সময় বিরাট সুখবর দিল হাওয়া অফিস৷ আবহাওয়া দফতর বলছে, পুজোর সময় দক্ষিণবঙ্গতে ভারী বৃষ্টির কোনও সম্ভবনা নেই৷
advertisement
7/7
আবহাওয়া দফতর সূত্রের খবর, পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে না। সব দিন সব জায়গায় থাকবে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গতে কমবে বৃষ্টি।। ২ অক্টোবর উত্তরের জেলা কালিম্পং, দার্জিলিং, কোচবিহার-এর জেলা গুলিতে বৃষ্টি বাড়বে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
IMD Weather Update: নিম্নচাপ সরলেও কাটছে না ফাঁড়া-দুর্যোগ...! মহালয়া থেকেই কি ভোলবদল আবহাওয়ার! পুজোর ৫ দিন কী হবে? ঝড়-বৃষ্টি নিয়ে বিরাট আপডেট হাওয়া অফিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল