TRENDING:

Bengal Rainfall Alert: আর মাত্র দু’ঘণ্টা! বাংলার তিন জেলায় ধেয়ে আসছে বৃষ্টি! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া! আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
Bengal Rainfall Alert: আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভবনা।
advertisement
1/6
আর মাত্র দু’ঘণ্টা! বাংলার তিন জেলায় ধেয়ে আসছে বৃষ্টি!
আগামী দুই থেকে তিন ঘন্টায় উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া।
advertisement
2/6
আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা ৫০ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভবনা।
advertisement
3/6
বাংলা জুড়ে বারবার বদলে যাচ্ছে আবহাওয়ার খেলা। কখনও নাগাড়ে ঝড়-বৃষ্টিতে ঝপাঝপ করে নামছে তাপমাত্রা। কখনও আবার সাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে বাড়ছে তাপমাত্রা।
advertisement
4/6
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আজ ও আগামী কয়েক দিনে কলকাতা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, তবে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে এই দু’দিনেই।
advertisement
5/6
আগামী দু’দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্বাঞ্চলে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। রেহাই পাবে না বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাও।
advertisement
6/6
এদিকে, আইএমডি রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার জন্য শিলাবৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা করে একটি কমলা সতর্কতা জারি করেছে। এগুলি এক বা দুটি জায়গায় ঘটতে পারে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bengal Rainfall Alert: আর মাত্র দু’ঘণ্টা! বাংলার তিন জেলায় ধেয়ে আসছে বৃষ্টি! সঙ্গে ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়া! আবহাওয়ার বড় আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল