TRENDING:

আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! ফের শীর্ষ আদালতে সওয়াল করবেন মমতা...? তাকিয়ে বাংলা!

Last Updated:
Supreme Court SIR Case: সোমবার দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে কী হয়, সে দিকে নজর থাকবে।
advertisement
1/5
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! ফের শীর্ষ আদালতে সওয়াল করবেন মমতা...? তাকিয়ে বাংলা!
আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। একইসঙ্গে আজ, সুপ্রিম-সোমবার শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও। গত বুধবার শুনানিতে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
আজ, সোমবার দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে কী হয়, সে দিকে নজর থাকবে।
advertisement
3/5
বুধবারই শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পদবিগত ভুলের জন‍্য যে সব নাম লজিক‍্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত হয়েছে সেই নামগুলির ক্ষেত্রে কী করনীয় জানাতে। অন্যদিকে রাজ‍্য সরকারকেও বলা হয়েছিল, কতজন আধিকারিক তাঁরা দিতে পারবেন কমিশনকে তারও একটি তালিকা দেওয়ার জন‍্য।
advertisement
4/5
শুনানির পর কমিশনের তরফে হলফনামায় রাজ‍্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে পঞ্চায়েত স্তর থেকে শুনানিকেন্দ্র সরানোর আবেদন জানানো হয়েছে এমনকি বিএলও, মাইক্রো অবজার্ভারদের মতো আধিকারিকদের সুরক্ষার ব‍্যপারে আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে হলফনামায়।
advertisement
5/5
পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ আদালতে উপস্থিত হয়ে মামলার সওয়াল করার বিষয়টিতেও আপত্তি জানিয়ে দায়ের করা হয়েছে মামলা। এই পরিস্থিতিতে আজ নজরে সুপ্রিম কোর্ট। আদৌ আজ মমতা ফের সওয়াল করবেন কি সুপ্রিম কোর্টে? কী হয় সেদিকে তাকিয়ে বাংলা।
বাংলা খবর/ছবি/দেশ/
আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! ফের শীর্ষ আদালতে সওয়াল করবেন মমতা...? তাকিয়ে বাংলা!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল