Spy Youtuber Jyoti Malhotra: ইউটিউবার জ্যোতির ফোনে ‘জাঠ রনধাওয়া’ বলে কার নাম্বার সেভ করা? ট্র্যাভেল ব্লগিং-এর নামে তিনি কীভাবে পাকিস্তানে গোপন তথ্য পাচার করছিলেন? জানলে চমকে যাবেন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Spy Youtuber Jyoti Malhotra:জ্যোতির ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ জো বেশ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে৷ সেখানে বেশ কিছু ভিডিও আছে পাকিস্তান সম্পর্কিত৷ একাধিকবার পাকিস্তানে গিয়েছেন জ্যোতি এবং সেখানে গিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন৷
advertisement
1/8

সামনে ট্র্যাভেল ব্লগার৷ আড়ালে চরবৃত্তি৷ ইউটিউবার পরিচয়ের আড়ালে ভারত থেকে গোপনীয় তথ্য পাকিস্তানে পাঠাতেন অভিযুক্ত জ্যোতি মালহোত্র৷ শনিবার তাঁকে গ্রেফতার করেছে হরিয়ানার হিসারের সিভিল লাইন্স পুলিশ৷
advertisement
2/8
জ্যোতির ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ জো বেশ জনপ্রিয় নেটিজেনদের মধ্যে৷ সেখানে বেশ কিছু ভিডিও আছে পাকিস্তান সম্পর্কিত৷ একাধিকবার পাকিস্তানে গিয়েছেন জ্যোতি এবং সেখানে গিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছেন৷
advertisement
3/8
পুলিশের দাবি, পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি৷ স্পর্শকাতর তথা গুরুত্বপূর্ণ তথ্য পাঠাতেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো মাধ্যমে৷
advertisement
4/8
তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার। জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিয়ো ঘেঁটে দেখা যাচ্ছে, তিনি মাস দুয়েক আগে, অর্থাৎ গত ২২ মে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তান গিয়েছিলেন। গত বছর কাশ্মীরেও গিয়েছিলেন জ্যোতি।
advertisement
5/8
তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথম বার পাকিস্তান যান ২০২৩ সালে। ওই সময়েই নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তাঁর পরিচয়। গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অভিযোগে ইতিমধ্যেই দানিশকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে ভারতে। শুধু দানিশ নন, তাঁর স্ত্রীর সঙ্গেও জ্যোতির ভাল সম্পর্ক ছিল বলে ধারণা তদন্তকারীদের।
advertisement
6/8
অভিযোগ, দানিশের মাধ্যমেই পাক গুপ্তচর সংস্থার একাধিক আধিকারিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল জ্যোতির। দেশে ফিরে আসার পর হোয়াট্সঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি।
advertisement
7/8
পাকিস্তানি গুপ্তচরদের পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলি সেভ করতেন জ্যোতি। তার মধ্যে ‘জাঠ রানধাওয়া’ নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের সন্দেহ, ওই নম্বরটি আসলে পাকিস্তানি চর শাকির ওরফে রানা শাহবাজ়ের।
advertisement
8/8
জ্যোতি ছাড়া আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। তদন্তকারীদের অনুমান, পাকিস্তানি গুপ্তচরদের কাছে তথ্য পাচার করার একটি চক্র তৈরি হয়েছে এ দেশে। এই চক্র মূলত পঞ্জাব এবং হরিয়ানায় সক্রিয়। জ্যোতিও সেই চক্রেরই এক সক্রিয় সদস্য বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁর ইউটিউব চ্যানেলে ৩.৭৭ লক্ষ সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১.৩৩ লক্ষ ফলোয়ার আছে৷