TRENDING:

LPG Supply amid middle east conflict: রান্নার গ্যাসের সঙ্কট, বুকিং করা যাবে না ২৫ দিনের আগে! জানিয়ে দিল কেন্দ্র

Last Updated:
LPG Supply amid Iran US conflict: এলপিজির সঙ্কট আটকাতে আগেই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন করেছিল কেন্দ্র। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। এবার আরও বড় পদক্ষেপ করল কেন্দ্র।
advertisement
1/6
রান্নার গ্যাসের সঙ্কট, বুকিং করা যাবে না ২৫ দিনের আগে! জানিয়ে দিল কেন্দ্র
এলপিজির সঙ্কট আটকাতে আগেই গ্যাস বুকিংয়ের সময়সীমা ২১ দিন করেছিল কেন্দ্র। এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয় রান্নার গ্যাসের দাম। এবার আরও বড় পদক্ষেপ করল কেন্দ্র। ২৫ দিন আগে করা যাবে না দ্বিতীয় গ্যাসের বুকিং।
advertisement
2/6
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর- এলপিজি নিয়ে: * মজুত ও কালোবাজারি বন্ধ করার জন্য এলপিজি বুকিংয়ের সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে * আগে যেখানে মানুষ ৫৫ দিনে এলপিজি সিলিন্ডার বুক করত, সেখানে এখন ১৫ দিনে এলপিজি সিলিন্ডার বুক করা শুরু করেছে
advertisement
3/6
* Govt রিফাইনারিগুলোকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে* Domestic এলপিজি-কে Commercial কানেকশনের তুলনায় অগ্রাধিকার দিতে নির্দেশ দেওয়া হয়েছে
advertisement
4/6
* Domestic কনজিউমাররা সবসময় অগ্রাধিকার পাবে* আরও এলপিজি Partner খোঁজা হচ্ছে* Algeria, Australia, Canada, Norway-এর মতো দেশগুলো এলপিজি বিক্রি করার জন্য যোগাযোগ করেছে
advertisement
5/6
যুদ্ধের জেরে রান্নার গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি সাপ্লাইয়ে প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে। সরকার এই পরিস্থিতিতে গৃহস্থলির গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জোর দিচ্ছে বলে একাধিক সংস্থা বাণিজ্যিক গ্যাসের জোগানে হিমশিম খাচ্ছে। ডোমেস্টিক গ্যাসের গ্রাহকদের যে এখন তুলনায় চিন্তার বিষয় কম তা-ও জানান ওই ডিস্ট্রিবিউটররা। কিন্তু সাধারণ মানুষ যে পরিমাণে গ্যাস বুক করছেন তার জোগান দিতেও চাপে পড়েছেন ডিস্ট্রিবিউটররা।
advertisement
6/6
পশ্চিম এশিয়াতে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে, ভারত সরকার সরকারি এবং বেসরকারি দুই ধরনের তেল রিফাইনারিগুলোকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। Money Control-এ উল্লেখ করা সরকারি সূত্র অনুযায়ী, শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদনকে অগ্রাধিকার দিতে এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল পণ্যের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল অন্য দিকে সরিয়ে না নিতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
LPG Supply amid middle east conflict: রান্নার গ্যাসের সঙ্কট, বুকিং করা যাবে না ২৫ দিনের আগে! জানিয়ে দিল কেন্দ্র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল