TRENDING:

'আমরা ১ ইঞ্চি জমিও ছাড়ব না..., ক্ষমতা থাকলে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন!' দিল্লির বুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মমতার

Last Updated:
Mamata Banerjee Press Meet: বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মমতার দাবি, তাঁর দল তৃণমূল আরও বেশি আসনে জিতবে। সাংবাদিক বৈঠক শেষে আত্মবিশ্বাসী মমতা জানান, আবার দিল্লি আসবেন ভোটে জেতার পর। তাঁর কথায়, ‘‘ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।’’ তার পরেই কিছুটা রসিকতা করেই সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘‘দিল্লির লাড্ডু নয়।’’
advertisement
1/5
'আমরা ১ ইঞ্চি জমিও ছাড়ব না..., ক্ষমতা থাকলে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন!' চ্যালেঞ্জ মমতার
পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা থেকে ৫৮ লাখ নাম বাদ পড়েছে। কিন্তু তারপরেও বাংলাতে একলা চলার বার্তা দিয়েই দিল্লি থেকে মঙ্গলবার কার্যত ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতার স্পষ্ট বার্তা, বাংলার ভোটে কোনও প্রভাবই পড়বে না এসআইআর' পর্বের।
advertisement
2/5
বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মমতার দাবি, তাঁর দল তৃণমূল আরও বেশি আসনে জিতবে।সাংবাদিক বৈঠক শেষে আত্মবিশ্বাসী মমতা জানান, আবার দিল্লি আসবেন ভোটে জেতার পর। তাঁর কথায়, ‘‘ভোটে জিতে দিল্লি আসব। তখন আপনাদের ভাল মিষ্টি খাওয়াব।’’ তার পরেই কিছুটা রসিকতা করেই সাংবাদিকদের উদ্দেশে মমতা বলেন, ‘‘দিল্লির লাড্ডু নয়।’’
advertisement
3/5
বিরোধী বিজেপি শিবিরকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে মমতার উক্তি, "আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন। নির্বাচন কমিশনকে ব‍্যবহার করবেন না।" আমার রণনীতি জানাব না এখানে। দলের মধ‍্যে আলোচনা করব। তবে বাংলায় আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না। বাংলায় বিজেপি আসবে না।"
advertisement
4/5
প্রসঙ্গত, গত রবিবারই এসআইআর-এ ‘ক্ষতিগ্রস্ত’ পরিবারের লোকেদের নিয়ে দিল্লি সফরে গিয়েছেন মমতা। সোমবার তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর বৈঠক হয়। কিন্তু সেখানে তাঁকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে বৈঠক বয়কট করেন তিনি। এর পর মঙ্গলবার বঙ্গভবনে ‘ক্ষতিগ্রস্ত’দের পরিবারদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলনেত্রী।
advertisement
5/5
সাংবাদিকদের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এসআইআর-এর পর বাংলায় যে বিধানসভা ভোট হতে চলেছে, তাতে তৃণমূলের রণনীতি কী হবে। তার জবাবে মমতা বলেন, "আমাদের অনেক সাংসদ, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট রয়েছে। আমি নিজে একা কোনও সিদ্ধান্ত নেব না তো। আমাদের গণতান্ত্রিক দল। আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব।”
বাংলা খবর/ছবি/দেশ/
'আমরা ১ ইঞ্চি জমিও ছাড়ব না..., ক্ষমতা থাকলে গণতান্ত্রিক ভাবে লড়াই করুন!' দিল্লির বুকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মমতার
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল