Indian Railways: দার্জিলিঙের মেয়ে...তৈরি করলেন ইতিহাস! পাহাড়ি পাকদণ্ডীতে পাহাড়ের মেয়ের জয়জয়কার
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ভারতীয় রেলে ইতিহাস তৈরি করল পাহাড়ের মেয়ে৷ দার্জিলিঙের সোনাদায় জন্ম, তারপর এগিয়েছে কর্মজীবন৷ তারপর...
advertisement
1/6

oe দার্জিলিঙের মেয়ে৷ জন্ম সোনাদায়৷ সে সোনাদার কন্যায় এবার বিশেষ দায়িত্বে৷ পাহাড়ি পাকদণ্ডীতে পাহাড়ের মেয়ে৷ ভারতীয় রেলওয়ে জানিয়েছে, সরিতা ইয়োলমোকে বিশ্ব ঐতিহ্যবাহী রেলওয়েতে মর্যাদাপূর্ণ "ট্যুর ডিউটি"-র জন্য প্রথম মহিলা ট্র্যাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই)-এর দায়িত্ব প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে এক ঐতিহাসিক মাইলফলকের সাক্ষী হচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-র কিংবদন্তি রেলপথ৷
advertisement
2/6
টয় ট্রেনে সরিতা ইয়োলমোকে টিটিই-র দায়িত্ব দেওয়া কেবল একটি পদের চেয়েও বেশি বলে জানাচ্ছে ভারতীয় রেলওয়ে৷ এটি টেকনিক্যাল এবং ফিল্ড অপারেশনে মহিলাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানানো হয়েছে। টয় ট্রেনের ইতিহাসে এইপ্রথম কোনও ‘প্রথম মহিলা টিটিই’ হিসাবে নাম লেখালেন সরিতা৷
advertisement
3/6
সরিতা বললেন, ‘‘টিকিট কালেক্টর হিসাবে ট্রেনে ট্রেনে ঘোরার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে। দূরপাল্লার ট্রেনেও ডিউটি করেছি। তবে হেরিটেজ টয়ট্রেনে এ বারই প্রথম।’’ উচ্ছ্বসিত রেলকর্মী আরও বলেন, ‘‘তার উপর প্রথম মহিলা হিসাবে টয়ট্রেনের ইতিহাসেও ঢুকে পড়লাম। যে পাহাড়ের কোলে জন্ম, বেড়ে ওঠা, সেই পাহাড়ের পাকদণ্ডী বেয়ে চলা টয় ট্রেনে ডিউটি করা দারুন উপভোগ্য মুহূর্ত।’’ তাঁর এই কাজকে চ্যালেঞ্জিং বলছেন রেলের আধিকারিকরা।
advertisement
4/6

5/6
নিউ জলপাইগুড়িতে নিয়মিত দায়িত্ব পালন করলেও, সরিতাকে মাঝে মাঝে ডিএইচআর ট্যুর ডিউটির জন্য পাঠানো হয়। এই নির্দিষ্ট দায়িত্বের ফলে তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ইতিহাসে ডিএইচআর-এ আইকনিক ঐতিহ্যবাহী ভ্রমণের দায়িত্বে থাকা প্রথম মহিলা টিটিই হন।
advertisement
6/6
সরিতার জন্ম দার্জিলিঙের সোনাদায়। কর্মসূত্রে এখন শিলিগুড়ির দাগাপুরের পঞ্চনই এলাকায় থাকেন। এনজেপি স্টেশনের সিটিসি হিসাবে এর আগে বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। ওই তালিকায় রয়েছে রাজধানী, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস, অমৃতভারত এক্সপ্রেসের মতো ট্রেন।