TRENDING:

IMD Weather Update: আগামী ৭২ ঘণ্টা...! ভারী বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, লাফিয়ে লাফিয়ে পারদ চড়বে কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ফের আবহাওয়ার পরিবর্তন। একাধিক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে মুহূর্তে বদলাচ্ছে আবহাওয়া। কোথাও চড়চড় করে চড়বে তাপমাত্রা আর কোথাও চলছে বৃষ্টির স্পেল! এমন পরিস্থিতিতে, ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) দেশের একাধিক রাজ্যে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
1/17
আগামী ৭২ ঘণ্টা...! ভারী বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, লাফিয়ে লাফিয়ে পারদ চড়বে কোন কোন রাজ্যে?
দেশের আবহাওয়া জুড়ে আবারও বড় বদল শুরু। আবহাওয়া বিভাগ আইএমডি ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের একাধিক রাজ্যে চলবে ভারী বৃষ্টিপাত।
advertisement
2/17
২০২৫ এর বর্ষা মরশুমে সারা দেশে ঢালাও বৃষ্টি হয়েছে। এমনকি অনেক রাজ্যে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখা গিয়েছে এই মরশুমে। অনেকগুলি রাজ্যে এখনও বৃষ্টিপাত অব্যাহত এবং ২০২৬ সালেও দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে রাজ্যে।
advertisement
3/17
এরইমধ্যে ফের এখন আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে, ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) দেশের অনেক রাজ্যে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
4/17
ভিনরাজ্যের আবহাওয়া:*গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল তামিলনাড়ুর মাদুরাইতে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্জাবের ভাতিণ্ডাতে তাপমাত্রা পৌঁছল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/17
এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা:আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে, আগামী ৭২ ঘণ্টায় হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। এই সময়ে অনেক জায়গায় তুষারপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া বিভাগের মতে, আগামী ৭২ ঘণ্টায় কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, মধ্যপ্রদেশের কিছু জায়গায়, ওড়িশা, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাত হবে এবং এই সময়ে উত্তর-পূর্বের অনেক জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
6/17
আবহাওয়া বিভাগ আগামী ৭২ ঘণ্টায় জম্মু ও কাশ্মীর, লাদাখ, করাইকাল, মাহে, লক্ষদ্বীপ, আন্দামান-নিকোবর, পুদুচেরি, ইয়ানম এবং রায়লসীমায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
advertisement
7/17
পঞ্জাবে ঘন কুয়াশার সতর্কতা:সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হুঁশিয়ারি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
8/17
সিকিমে হালকা তুষারপাত হওয়ার সম্ভাবনা। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ফেব্রুয়ারি মাসের শেষ দু'দিন এই পরিস্থিতি থাকার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।
advertisement
9/17
২৭ এবং ২৮ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কেরলম এবং মাহেতে।
advertisement
10/17
আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশে। তুষারপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরাখণ্ডে। জম্মু-কাশ্মীর লাদাখেও বৃষ্টি ও তুষারপাতার সম্ভাবনা থাকছে আজ, ২৭ ফেব্রুয়ারি।
advertisement
11/17
মার্চের শুরুতে দোসরা থেকে চৌঠা মার্চ ফের একই রকম পরিস্থিতি হতে পারে। অর্থাৎ দোলে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই ইঙ্গিত আবহাওয়ার পূর্বাভাসে।
advertisement
12/17
উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে ক্রমশ। উত্তর-পশ্চিম ভারতের সমতলেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা।
advertisement
13/17
পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন নেই তারপর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মহারাষ্ট্রে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তারপর পরবর্তী ছয় দিনে দুই থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
14/17
আবহাওয়ার সিস্টেম:দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাত উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ কর্ণাটকেও রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে।
advertisement
15/17
পাকিস্তান সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কর্ণাটক থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর ভারত সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় এবং দোসরা মার্চ সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
advertisement
16/17
বাংলার আবহাওয়া:আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের নীচে তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ। বেলা বাড়লে শীতের আমেজ উধাও। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা একই রকম থাকবে তাপমাত্রা। সকাল সন্ধে হালকা শীতের আমেজ।
advertisement
17/17
বেলায় আমেজ উধাও। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ও ক্রমশ বাড়বে।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: আগামী ৭২ ঘণ্টা...! ভারী বৃষ্টি কাঁপাবে ১১ রাজ্য, লাফিয়ে লাফিয়ে পারদ চড়বে কোন কোন রাজ্যে? কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল