TRENDING:

IMD Weather Update: ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! প্রবল বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি-দুর্যোগ হুঁশিয়ারি ৫ রাজ্যে, আগামী ৩ দিন কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

Last Updated:
IMD Weather Update: ঘূর্ণাবর্ত নিম্নচাপের জোড়া ফলায় আবহাওয়ার চরম ভোলবদল দেশ জুড়ে। বৃষ্টি-ঝড়ের পূবাভাস একাধিক রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে? কোন কোন রাজ্যে বৃষ্টি-ঝড়ের তাণ্ডব? কোথায় বাড়বে তাপমাত্রা? জানুন আবহাওয়ার পূর্বাভাস।
advertisement
1/9
২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! প্রবল বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, আগামী ৩ দিন কী হবে বাংলায়?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ শক্তি বাড়িয়ে আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ।
advertisement
2/9
আগামী ২৪ ঘণ্টায় রিকার্ভ হয়ে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরো শক্তিশালী নিম্নচাপ রূপে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর ভারত সংলগ্ন এলাকায়। উত্তর-পূর্ব অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
advertisement
3/9
ভিন রাজ্যের আবহাওয়া:গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অন্ধ্রপ্রদেশের কুরনুলে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হরিয়ানার নাড়নাউলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/9
প্রবল বৃষ্টি দক্ষিণ ভারতে। সোমবার তামিলনাড়ু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
advertisement
5/9
রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।
advertisement
6/9
উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ২৩ এবং ২৪শে ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ২৩ এবং ২৪ শে ফেব্রুয়ারি।
advertisement
7/9
সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে দেশ জুড়ে। উত্তর পশ্চিম ভারতে আগামী ছয় দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে পারবে মধ্য ভারতে। বাকি সারা দেশে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
8/9
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উত্তল থাকবে কোমোরিন এলাকাতে। কেরল, লাক্ষাদ্বীপ এবং শ্রীলঙ্কা উপকূল উত্তাল থাকবে।
advertisement
9/9
বাংলার আবহাওয়া:২৩ ও ২৪শে ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার হালকা/মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
বাংলা খবর/ছবি/দেশ/
IMD Weather Update: ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি...! প্রবল বৃষ্টি কাঁপাবে ৪ রাজ্য, বজ্রবিদ্যুৎ-ঝড়-বৃষ্টি-দুর্যোগ হুঁশিয়ারি ৫ রাজ্যে, আগামী ৩ দিন কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল