IMD Weather Update: ঝমঝমিয়ে আসছে...! ২১, ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারি! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি-ঝড় কাঁপাবে ৫ রাজ্য! মুষলধারে ভারী বৃষ্টির হুঁশিয়ারি ৪ রাজ্যে, কী হবে বাংলায়? জানাল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: আবহাওয়ার চরম রদবদল শুরু শীতের শেষবেলায়। একের পর এক ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপের মহাখেলা। মুহূর্তে বদলাবে আবহাওয়ার মুড। কী হতে চলেছে আগামী চারদিন? আবহাওয়ার বড় সতর্কতা জারি করে দিল IMD
advertisement
1/12

বিপরীতমুখী আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে দেশে। একদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল কেরলের কোট্টায়ামে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্জাবের অমৃতসরে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
2/12
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে প্রবল বৃষ্টির হুঁশিয়ারি রয়েছে দক্ষিণ ভারতে। ২১ ও ২২ ফেব্রুয়ারি শনি এবং রবিবার তামিলনাড়ু, কেরল ও মাহেতে প্রবল বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু, পণ্ডিচেরি, করাইকাল, কেরল এবং মাহেতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
3/12
উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার। সোম এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি।
advertisement
4/12
অন্যদিকে আইএমডি-র পূর্বাভাস বলছে, সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে দেশজুড়ে। উত্তর পশ্চিম ভারতে আগামী সাত দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতে।
advertisement
5/12
আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও পরবর্তী তিন দিনে তাপমাত্রা কমবে মহারাষ্ট্রে। আগামী দু'দিনে তাপমাত্রা বাড়বে গুজরাতে পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। তবে সারাদেশে অন্যান্য প্রান্তে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
6/12
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪০ থেকে ৪৫ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শ্রীলঙ্কা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে।
advertisement
7/12
আবহাওয়ার সিস্টেম:পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ২২ শে ফেব্রুয়ারি রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
8/12
একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি হারাচ্ছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিম দিকে।
advertisement
9/12
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী রূপে। সাব ট্রপিক্যাল ওয়েষ্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর-পূর্ব ভারত সংলগ্ন এলাকায়।
advertisement
10/12
উত্তর-পূর্ব অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত যেটি তামিলনাড়ু এবং কেরলের উপর দিয়ে রয়েছে। গুজরাত থেকে হরিয়ানা পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে।
advertisement
11/12
বাংলার আবহাওয়া:আগামী সাত দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ দিনই শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
12/12
মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।