IMD Cyclonic Circulation: ভারী-অতি ভারী-প্রবল বৃষ্টি...! শিলাবৃষ্টি, বজ্রপাত ঝড়-জল-দুর্যোগ কাঁপাবে ২৩ রাজ্য, ২ রাজ্যে তাপপ্রবাহ হুঁশিয়ারি! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Cyclonic Circulation: ফের আবহাওয়ার বড় রদবদল দেশ জুড়ে। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় বিরাট বদল আসতে চলেছে দেশের আবহাওয়ায়। একদিকে যখন দক্ষিণ ভারত কাঁপাবে তুমুল ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতে, অন্যদিকে, উত্তর ভারতে ধীরে ধীরে তীব্র তাপপ্রবাহ শুরু।
advertisement
1/14

ফের আবহাওয়ার বড় রদবদল দেশ জুড়ে। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টায় বিরাট বদল আসতে চলেছে দেশের আবহাওয়ায়। একদিকে যখন দক্ষিণ ভারত কাঁপাবে তুমুল ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি এবং বজ্রপাতে, অন্যদিকে, উত্তর ভারতে ধীরে ধীরে তীব্র তাপপ্রবাহ শুরু।
advertisement
2/14
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কর্ণাটক, কেরল এবং মাহে-র বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায়, বিশেষ করে উত্তর ভারতে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/14
আইএমডি-র লেটেস্ট রিপোর্ট অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পঞ্জাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
advertisement
4/14
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ছত্তিশগড়, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/14
দেশের আবহাওয়া সিস্টেম: চলছে জোড়া অক্ষরেখার দাপট। অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে মধ্যপ্রদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বিহার ও ছত্তীসগঢ়ের ওপর দিয়ে গিয়েছে। আরও একটি পূবালী অক্ষরেখা লাক্ষাদ্বীপ থেকে কোঙ্কন এলাকা পর্যন্ত বিস্তৃত। ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
advertisement
6/14
এছাড়াও রয়েছে ঘূর্ণাবর্তের পঞ্চবান। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের উপরিভাগে এবং অসম এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণে কোমরিন এলাকার উপরও একটি ঘূর্ণাবর্ত যাচ্ছে।
advertisement
7/14
ভিনরাজ্যের আবহাওয়া:ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, মাহে, কর্ণাটকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, পন্ডিচেরি, করাই কাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
advertisement
8/14
একদিকে বৃষ্টি অন্যদিকে শুরু হয়েছে তাপপ্রবাহ। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গুজরাত রিজিওনেও। উইকেন্ডে রাজস্থান এবং গুজরাতে তাপপ্রবাহের সতর্কবার্তা।
advertisement
9/14
কর্ণাটকে কালবৈশাখী। কর্ণাটক রাজ্যের বেশ কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
advertisement
10/14
দুর্যোগপূর্ণ আবহাওয়া পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু এলাকায়। মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, বিদর্ভ এবং তেলেঙ্গানাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
11/14
বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস চলবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।
advertisement
12/14
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস চলবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে উত্তরপ্রদেশ, বিহার, কঙ্কন, গোয়া, অসম, মেঘালয়, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কড়াইকাল এবং কর্ণাটক উপকূলে।
advertisement
13/14
উত্তর ভারতে বৃষ্টি:আইএমডি-র পূর্বাভাসে অনুসারে, আগামী ২৪ ঘন্টার মধ্যে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে মানুষ তাপ থেকে কিছুটা স্বস্তি পাবে। পশ্চিম উত্তরপ্রদেশ এবং হরিয়ানা মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টিপাতের সঙ্গে।
advertisement
14/14
বাংলার আবহাওয়া:শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস ফের বাংলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। শনি ও রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের দু এক জেলাতে। বৃষ্টি বাড়তে পারে সোমবার। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তবে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।