বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন! কোন রাজ্যে প্রার্থী কারা...? দেখুন রাজ্যভিত্তিক তালিকা
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
BJP Rajya Sabha Candidate List: রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
advertisement
1/6

যাবতীয় জল্পনার অবসান। অবশেষে রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। বাংলা, বিহার, অসম, ছত্তিশগড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা হতেই তালিকায় দেখা গেল একের পর এক চমক। রাজ্যসভায় এবার একদিকে বাংলা থেকে লড়ছেন রাহুল সিনহা, অন্যদিকে বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
advertisement
2/6
মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গ থেকে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা।
advertisement
3/6
২০২৬ এর রাজ্যসভা নির্বাচনের জন্য বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এই তালিকায় বিহার, অসম, ওডিশা এবং পশ্চিমবঙ্গের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকায় আরেক চমক বিহার থেকে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নাম। নিতিন নবীন ছাড়াও বিহার থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়েছেন, শিবেশ কুমার।
advertisement
4/6
রাজ্যভিত্তিক প্রার্থী তালিকা একনজরে:পশ্চিমবঙ্গ: বাংলা থেকে বিজেপির একমাত্র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি শ্রী রাহুল সিনহার।বিহার: বিহার থেকে দুই প্রার্থীকে বেছে নিয়েছে বিজেপি। তাঁরা হলেন নিতিন নবীন এবং শিবেশ কুমার।
advertisement
5/6
অসম: অসম থেকে লড়াই করছেন তেরাশ গোয়ালা এবং যোগেন মোহন।ওড়িশা: এই রাজ্য থেকে টিকিট পেয়েছেন ওড়িশা বিজেপির প্রাক্তন সভাপতি মনমোহন সামল এবং সুজিত কুমার।ছত্তিশগড়: ছত্তিশগড় থেকে দলের বাজি শ্রীমতী লক্ষ্মী বর্মা।হরিয়ানা: হরিয়ানা থেকে প্রার্থী করা হয়েছে সঞ্জয় ভাটিয়াকে।
advertisement
6/6
তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বাংলা থেকে বিজেপির রাজ্যসভার মুখ কে হবেন তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। সূত্রের খবর, দলীয় মহলের একাংশের দাবি ছিল, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি।