Winter Skin Care Tips: ব্র্যান্ডেড কসমেটিক্স নয়, এই সস্তার উপাদানেই শীতের রুক্ষ-নির্জীব ত্বক খিলখিলিয়ে হেসে উঠবে
- Reported by:Sarthak Pandit
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Winter Skin Care Tips: গাদাগাদা কেমিক্যাল কসমেটিক্স ব্যবহার করবেন না, এর অনেক সাইড এফেক্ট রয়েছে। বরং প্রাকৃতিক উপাবে ফিরিয়ে আনুন ত্বকের আদ্রতা
advertisement
1/10

শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া খুব সাধারণ একটা সমস্যা। কিন্তু সমস্যা বড় হয়ে যায় অন্য একটি কারণে আর তা হল ভুল ময়েশ্চারাইজর ব্যবহার।
advertisement
2/10
চর্মরোগ চিকিৎসক শুভ্রজ্যোতি দত্ত জানান, ত্বকের শুষ্কতা দূর করতে কেমিক্যাল কসমেটিক্সের পরিবর্তে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ময়েশ্চারাইজর ব্যবহার করা ভাল।
advertisement
3/10
শিয়া বাটারে থাকা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করে,ত্বকের শুষ্কতা দূর করে। এটি সরাসরি ত্বকে লাগানো যায়।
advertisement
4/10
নারকেল তেলে লরিক অ্যাসিড থাকে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। স্নানের পরে ভেজা ত্বকে নারকেল তেল ম্যাসাজ করুন।
advertisement
5/10
অ্যালোভেরা জেল ত্বকের শুষ্কতা কমায়, ত্বক আদ্র ও নরম করে। তাজা অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মুখে এবং গায়ে মাখতে পারেন।
advertisement
6/10
অলিভ অয়েলে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ভিটামিন রয়েছে যা ত্বকের আর্দ্রতা বাড়ায়, ত্বক নরম করে। রাতে মুখে অলিভ অয়েল মেখে ঘুমাতে যান।
advertisement
7/10
জোজোবা তেল ত্বকের প্রাকৃতিক তেলের মতো কাজ করে থাকে। ত্বকে দ্রুত শোষিত হয়, চিটচিটও করে না। কয়েক ফোঁটা জোজোবা তেল নিয়ে সরাসরি ত্বকে লাগানো যায়।
advertisement
8/10
আমন্ড অয়েল ভিটামিন-ই সমৃদ্ধ যা ত্বক নরম ও কোমল করে। আমন্ড অয়েল হালকা গরম করে ত্বকে ম্যাসাজ করলে উপকার পাবেন।
advertisement
9/10
কোকো বাটার ত্বকে লাগালে দ্রুত গলে গিয়ে ত্বক আর্দ্র করে, শীতের রুক্ষতা থেকে ত্বককে সুরক্ষা দেয়। এটি লোশন হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
10/10
এই সব প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের ধরণ অনুযায়ী ব্যবহার করা উচিৎ। তবে যে কোনও নতুন উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Skin Care Tips: ব্র্যান্ডেড কসমেটিক্স নয়, এই সস্তার উপাদানেই শীতের রুক্ষ-নির্জীব ত্বক খিলখিলিয়ে হেসে উঠবে