TRENDING:

Weekend Trip: কলকাতার একদম কাছেই গঙ্গার পাড়ে নতুন ট্যুরিস্ট স্পট! ৬ কিমি জুড়ে নতুন রিসর্ট ও পার্ক, পর্যটকদের জন্য বড় উপহার

Last Updated:
Weekend Trip: দক্ষিণ ২৪ পরগনার বুড়ুলে গঙ্গার তীর বরাবর ছয় কিলোমিটার এলাকা জুড়ে নতুন পর্যটন কেন্দ্র গড়ার পরিকল্পনা। কংক্রিটের পাড়, লাইট, সবুজায়ন, শিশু উদ্যান ও হোম স্টে—একাধিক প্রকল্পে বদলাবে এলাকার চেহারা।
advertisement
1/5
শহরের কোলাহল ছেড়ে গঙ্গার পাড়ে নতুন ছুটির ঠিকানা! মাত্র কয়েক ঘণ্টাতেই পৌঁছে যাবেন এই মায়াবী
বুড়ুলে গঙ্গা নদীর তীর বরাবর গড়ে উঠতে চলেছে নতুন পর্যটন কেন্দ্র। রায়পুর, গদাধরপুর, বুড়ুল, বাহিরকুঞ্জ অঞ্চল জুড়ে স্থায়ী পর্যটন কেন্দ্র তৈরি করার পরিকল্পনা চলছে। এই এলাকার সৌন্দর্যের টানে প্রতিবছর প্রচুর পর্যটক আসেন। তাদের কথা মাথায় রেখে এই পর্যটন কেন্দ্র করা হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
বুড়ুল, গজাপোয়ালি এবং ডোঙারিয়া রায়পুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের ভিতর ছয় কিলোমিটার এলাকা নিয়ে ওই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। তবে এর বেশির ভাগ অংশ বুড়ুলের মধ্যে পড়ছে।আপাতত নদীর এই জায়গায় পা‌ড় কংক্রিটের হবে।
advertisement
3/5
লাইট লাগানো থেকে গোটা এলাকা জুড়ে আরও সবুজায়ন হবে। শিশু উদ্যানের পাশাপাশি বসার জায়গা তৈরি হবে। এর পাশাপাশি হোম স্টে করার কথাও ভাবা হয়েছে। ইতিমধ্যে আলিপুর মহকুমা প্রশাসককে সঙ্গে নিয়ে সেচ, পিডব্লুডি, পরিবহণ ও পর্যটন দফতরের মিলিত একটি দল কি করা যেতে পারে তা খতিয়ে দেখছে।
advertisement
4/5
সমগ্র পরিকল্পনাটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেচদফতরে জমা পড়েছে। এখানে গঙ্গার শোভা অপরূপ। গঙ্গার এই শোভা দেখার জন্য এখানে কিছু রিসর্ট তৈরি হয়েছে।পর্যটকদের আনাগোনা বেড়ে যাওয়ায় কলকাতার বড় বড় ব্যবসায়ীরাও রিসর্ট তৈরি করেন।
advertisement
5/5
শুধু রিসর্ট নয়, এখানে জায়গা কিনে একাধিক পিকনিক স্পটও তৈরি হয়েছে। শীতের মরশুমে এলাকাটি সব সময় জমজমাট থাকে। ফলে এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে খুব ভাল হয় বলে মত স্থানীয়দের। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: কলকাতার একদম কাছেই গঙ্গার পাড়ে নতুন ট্যুরিস্ট স্পট! ৬ কিমি জুড়ে নতুন রিসর্ট ও পার্ক, পর্যটকদের জন্য বড় উপহার
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল