TRENDING:

Walnut: ব্লাড সুগার, কোলেস্টেরল কমায় আখরোট, কিন্তু কারা ভুলেও খাবেন না এই 'ড্রাই ফ্রুট'? পড়ুন

Last Updated:
আখরোটে থাকে প্রচুর ফাইবার। ডায়েটে ফাইবার থাকলে হজম ক্ষমতা বাড়ে। পাকস্থলীতে হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়া তৈরি হয় যা পেট ভাল রাখে, পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে
advertisement
1/5
ব্লাড সুগার, কোলেস্টেরল কমায় আখরোট, কিন্তু কারা ভুলেও খাবেন না এই 'ড্রাই ফ্রুট'?
আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। বিশিষ্ট ডাক্তার কৌশিক বিশ্বাস বলছেন, আখরোটে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। রয়েছে প্রোটিন, ম্যাগনেশিয়ামের মতো আরও নানা খনিজ পদার্থ। অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে ভরপুর মাত্রায়। অর্থাৎ, আখরোট খেলে শরীরে নানা ধরনের উপাদান যায়।
advertisement
2/5
আখরোটে থাকে প্রচুর ফাইবার। ডায়েটে ফাইবার থাকলে হজম ক্ষমতা বাড়ে। পাকস্থলীতে হজমে সাহায্যকারী ব্যাক্টেরিয়া তৈরি হয় যা পেট ভাল রাখে, পেটের সংক্রমণ দূর করতেও সাহায্য করে।
advertisement
3/5
তবে এর খারাপ দিকও রয়েছে।আখরোট বেশি খেলে ত্বকে ফুসকুড়ি হতে পারে। এর খোসায় এমন কিছু উপাদান থাকে যার কারণে ত্বকে লালচে ভাব দেখা যায়। সেখান থেকে ফুসকুড়ির সমস্যা হয়। তাই ত্বকের কোনও সমস্যা যদি আগে থেকেই থাকে,তাহলে এড়িয়ে চলুন আখরোট।
advertisement
4/5
আখরোট ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে। আখরোটে থাকে ওমেগা-থ্রি ফ্য়াটি অ্যাসিড যা শরীরের জন্য উপকারী। এটি শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে আর হার্টকে ভাল রাখে। ভিজানো আখরোট খেলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।
advertisement
5/5
সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে আখরোট জলে ভিজিয়ে খাওয়া ভালো। তবে দুধ কিংবা মধুর সঙ্গেও আখরোট খাওয়া যেতে পারে। একজন পূর্ণ বয়স্ক মানুষের নিয়মিত ৫টি আখরোট খাওয়াই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শরীরে কোনও রোগ-ব্যাধি থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর যে-কোনও খাবার খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Walnut: ব্লাড সুগার, কোলেস্টেরল কমায় আখরোট, কিন্তু কারা ভুলেও খাবেন না এই 'ড্রাই ফ্রুট'? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল