TRENDING:

Vitamin K: শুধু 'ক্যালসিয়াম' নয়, হাড় শক্ত করতে 'ভিটামিন K' খেতেই হবে, কলা-শসার মতো আর কোন সাধারণ খাবারে গাদাগাদা 'ভিটামিন K'? পড়ুন

Last Updated:
হাড় সুস্থ রাখতে ও ক্ষয় রোধে ভিটামিন ‘কে’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন ১৩৮ মাইক্রোগ্রাম এবং মহিলার ১২২ মাইক্রোগ্রাম ভিটামিন ‘কে’ প্রয়োজন
advertisement
1/10
শুধু 'ক্যালসিয়াম' নয়, হাড় শক্ত করতে 'ভিটামিন K' খেতেই হবে, কোন কোন খাবার এই ভিটামিনের খনি?
হাড় সুস্থ রাখতে ও ক্ষয় রোধে ভিটামিন ‘কে’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন ১৩৮ মাইক্রোগ্রাম এবং মহিলার ১২২ মাইক্রোগ্রাম ভিটামিন ‘কে’ প্রয়োজন। লাল লঙ্কা, কলা, সবুজ শাক-সবজি, টম্যাটো, শসা, ফুলকপি, ধনেপাতা, ব্রকলি, বাঁধাকপি, পনিরে প্রচুর পরিমাণ ভিটামিন ‘কে’ পাওয়া যায়।
advertisement
2/10
ভিটামিন ‘কে’ দুই ধরণের হয়। ভিটামিন ‘কে১’ ও ভিটামিন ‘কে২’। সবুজ শাক-সবজি, শিম, বেদানা, মিষ্টি কুমড়ায় ভিটামিন ‘কে১’ আছে। মাখন, পনির, ডিমের কুসুমে আছে ভিটামিন ‘কে২’।
advertisement
3/10
ভিটামিন কে- এর ঘাটতি কেন হয়? ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘কে’না থাকলে শরীরে এই ভিটামিনের ঘাটতি হয়। পাশাপাশি রক্ত পাতলা করার ওষুধ, দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং কোলেস্টেরল কমানোর ওষুধ খাওয়ার ফলেও শরীরে ভিটামিন ‘কে’-এর ঘাটতি হতে পারে।
advertisement
4/10
ভিটামিন ‘কে’-এর কাজ-- এই ভিটামিন রক্তক্ষরণের সময় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।হাড়ের গঠনে সাহায্য করে। মানবদেহে অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে যকৃতে জমা রাখতে সহায়তা করে। ক্যান্সার কোষ গঠনে বাধা দেয়। গর্ভাবস্থায় মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে এই ভিটামিন। রোজের কোন কোন সস্তা-সাধারণ খাবারে পাবেন বিপুল পরিমাণে ভিটামিন কে?
advertisement
5/10
পালং শাক--পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন ‘কে’ পাওয়া যায়। পাশাপাশি থাকে নানা রকমের পুষ্টি উপাদান, যেমন—ভিটামিন ‘এ’, ‘বি’, ‘ই’, ম্যাগনেসিয়াম, ফোলেট ও আয়রন।
advertisement
6/10
লেটুস-- লেটুসের একটি বড় পাতায় ৩.৬২ এমসিজি ভিটামিন ‘কে’ থাকে। এ ছাড়া এতে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যা মূলত অ্যান্টি-অক্সিড্যান্ট। এসব উপাদান শরীরকে রোগমুক্ত ও সুস্থ রাখে
advertisement
7/10
বাদাম-- বিভিন্ন ধরনের বাদামে রয়েছে ভিটামিন ‘কে’। কাজুবাদাম কিংবা ওয়ালনাট হল ভিটামিন ‘কে’-এর অন্যতম ভালো উৎস।
advertisement
8/10
সয়াবিন-- এতে দুই ধরনের ভিটামিন ‘কে’ রয়েছে, ভিটামিন ‘কে-১’ ও ‘কে-২’। ভিটামিন ‘কে-১’ উদ্ভিদ থেকে পাওয়া যায় এবং ভিটামিন ‘কে-২’ প্রাণিজ উৎস এবং ফারমেন্টেড খাবার, যেমন পনির থেকে পাওয়া যায়। সয়াবিন ও সয়াবিন তেল থেকেও ভিটামিন ‘কে-২’ পাওয়া যায়।
advertisement
9/10
বেদানা-- প্রতি ৬ আউন্স বেদানায় ১৯ মাইক্রোগ্রাম ভিটামিন ‘কে’ পাওয়া যায়। বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম। হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে প্রতিদিন এক কাপ বেদানার রস খেতে পারেন।
advertisement
10/10
এ ছাড়া শালগম, ডিমের কুসুম, ডাল, সয়াবিন, ভুট্টা, পনির, দই, ফর্টিফায়েড দুধে ভিটামিন কে পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin K: শুধু 'ক্যালসিয়াম' নয়, হাড় শক্ত করতে 'ভিটামিন K' খেতেই হবে, কলা-শসার মতো আর কোন সাধারণ খাবারে গাদাগাদা 'ভিটামিন K'? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল