Vitamin for Fatty Liver: 'ফ্যাটি লিভার ডিজিজ'-এ ভুগছেন? এক সস্তার ভিটামিনেই এই রোগ সারবে, গলবে লিভারের চর্বি! যা জানাচ্ছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফ্যাটি লিভার ডিজিজ- এর সমস্যা আজ ঘরে ঘরে! ফেলে রাখলে সমস্যা মারাত্মক আকার নেয়! সম্পরতি এক গবেষণায় দেখা গিয়েছে, খুন চেনা এবং সস্তার এক ভিটামিনেই ঘায়েল হয় এই অসুখ! সমস্যা মেটাতে কী কী খাবেন?
advertisement
1/7

ইদানীং ঘরে ঘরে বাড়ছে ফ্যাটি লিভার ডিজিজের সমস্যা। তা সে অ্যালকোহলিক হোক কী নন আ্যালকোহলিক। এই রোগে যকৃৎ বা লিভারের উপর মেদ জমা হয়। ফলে দেখা দেয় হজমে সমস্যা, বমি ভাব, পেটে অস্বস্তির মতো সমস্যা। ফ্যাটি লিভারের অন্যতম মূল কারণ হল স্থূলতা বা ওবেসিটি।
advertisement
2/7
পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন, মদ্যপান, বেহিসেবি খাওয়াদাওয়ার কারণেও বাড়ে 'ফ্যাটি লিভার'-এর সমস্যা। ডায়াবিটিস, খারাপ কোলেস্টেরল বেশি থাকলেও ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। 'মেটাবলিজম' জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে গবেষকদের দাবি, একটি সহজ, সাধারণ, সহজলভ্য এবাং সস্তার ভিটামিনেই কাবু হয় ফ্যাটি লিভার ডিজিজ! এবং এই লিভারের ক্ষতও সারিয়ে তুলতে পারে! কোন ভিটামিন বলুন তো?
advertisement
3/7
ভিটামিনটির নাম ভিটামিন বি থ্রি বা নায়াসিন। গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন বি৩ বা নায়াসিন ফ্যাটি লিভার ডিজিজ রুখতে কার্যকর। বিজ্ঞানীরা মানুষের শরীরে একটি নির্দিষ্ট 'মলিকিউলার সুইচ' খুঁজে পেয়েছেন, যা লিভারে চর্বি জমার প্রক্রিয়া শুরু করে।এই সুইচটির নাম miR-93। যখন এটি অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, তখন লিভার বিকল হয়ে পড়ে, প্রদাহ হয় এবং ধীরে ধীরে ক্ষতের সৃষ্টি হয়।গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিটামিন বি৩ বা নায়াসিন এই ক্ষতিকর সুইচটিকে কার্যকরভাবে বন্ধ করতে পারে।
advertisement
4/7
কীভাবে কাজ করে miR-93? গবেষণায় দেখা গিয়েছে, miR-93 একটি ভাল জিন SIRT1-কে ব্লক করে ক্ষতি করে। এই SIRT1 জিনটি লিভারকে সুস্থ রাখতে এবং অতিরিক্ত চর্বি পরিষ্কার করতে সাহায্য করে।যখন miR-93 এই জিনটিকে বাধা দেয়, তখন লিভারে বেশি পরিমাণে চর্বি জমতে শুরু করে এবং ধীরে ধীরে ক্ষত তৈরি হয়। এর ফলে লিভারে ফাইব্রোসিস দেখা দেয়।
advertisement
5/7
১৫০টি ভিন্ন ওষুধ পরীক্ষা করার পর গবেষকরা দেখেছেন, miR-93-এর মাত্রা কমাতে সবচেয়ে বেশি কার্যকর ভিটামিন বি৩ বা নায়াসিন।প্রাণীদের উপর গবেষণায় দেখা গিয়েছে, ভিটামিন বি৩ ব্যবহারেলিভারে চর্বি কমে যায়,ইনসুলিনের কার্যকারিতা উন্নত হয় যা সামগ্রিকভাবেই লিভার ভাল রাখে।
advertisement
6/7
ক্লিভল্যান্ড ক্লিনিক-এর তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতে, ভিটামিন বি৩-এর ঘাটতির ফলে যে রোগটি হয় তাকে পেলাগ্রা বলা হয়। এটি অপুষ্টিজনিত একটি রোগ। যদিও শরীরে অল্প পরিমাণ ভিটামিন বি৩ প্রয়োজন, কিন্তু এই সামান্য ভিটামিন বি৩-ই যেন অমৃতের সমান। নিয়াসিন (ভিটামিন বি৩) শরীরের প্রতিটি কোষের স্বাভাবিক কার্যকারিতার জন্য প্রয়োজন। এর অভাবে ত্বক, মুখ, পেট এমনকি মস্তিষ্ক পর্যন্ত প্রভাবিত হতে শুরু করে। এটি স্নায়ুতন্ত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
advertisement
7/7
নিয়াসিনের অভাব কীভাবে দূর করা যায়?প্রতিদিন আমাদের মাত্র ১৫ মিলিগ্রাম নিয়াসিনের প্রয়োজন হয়। সবুজ শাকসবজিতে নিয়াসিন থকে। মটরশুঁটি, আলু, হাঁস-মুরগির মাংস, মাছ, বিটরুট, চাল, সূর্যমুখীর বীজ, মুরগির মাংস, ডাল, চিনাবাদাম, অ্যাভোকাডো, বাদামী চাল, গম, মাশরুমের মতো খাবার নিয়াসিনে ভরপুর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin for Fatty Liver: 'ফ্যাটি লিভার ডিজিজ'-এ ভুগছেন? এক সস্তার ভিটামিনেই এই রোগ সারবে, গলবে লিভারের চর্বি! যা জানাচ্ছে গবেষণা