Vallentine's Day 2026: ভালবাসার সপ্তাহে শরীর-মনে উথলে ওঠা রোমাঞ্চ! কী ভাবে সামলাবেন? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
- Reported by:Tanmoy Mondal
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের মধ্যে স্নায়বিক উত্তেজনা ও শারীরবৃত্তীয় পরিবর্তন নিয়ে পরামর্শ দিলেন ডাঃ রঞ্জন ভট্টাচার্য, ভালবাসা মন ভাল রাখে তবে নিয়ন্ত্রণ জরুরি।
advertisement
1/6

বর্তমানে চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। আজ শনিবার ভ্যালেন্টাইন ডে ১৪ই ফেব্রুয়ারি। প্রেমের সপ্তাহে অনেক যুবক ও যুবতীদের স্নায়বিক উত্তেজনা তৈরি হয়। অনেক শারীরবৃত্তীয় পরিবর্তন হতে থাকে প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। ভালবাসার সপ্তাহে বাড়ির অভিভাবকদের সতর্ক থাকতে হবে। যুবক ও যুবতীদের জন্য বিভিন্ন রকমের স্নায়ুর সম্পর্কে পরামর্শ দিলেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য।
advertisement
2/6
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ রঞ্জন ভট্টাচার্য জানান, এই মরসুম হল ভালবাসার মরসুম। ৭ই ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় যা শেষ হয় ভ্যালেন্টাইন ডে তে। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য অনেক গভীর।
advertisement
3/6
প্রেমের এই সময়টাতে কিশোর কিশোরীর মনে যখন হৃদয় মুখরিত হয় তখন তাদের শারীর বৃত্তীয় বেশ কিছু পরিবর্তন আসে। পুরুষ ও মহিলাদের হরমোন যেমন নিয়ন্ত্রণ করে। তার সঙ্গে বেশ কিছু রয়েছে স্নায়ু উত্তেজক পদার্থ গুলো।
advertisement
4/6
যেমন, সেরাটোনিন হল মন ভাল রাখার হরমোন। অক্সিটোসিন যেটা পস্টেরিয়া পিটিউটারি থেকে নিসৃত হয়। অক্সিটোসিন মানবদেহে এটি নারীদের প্রজননের সময় নির্গত হয়, বিশেষ করে সন্তান প্রসবের সময় এবং প্রসবের পরে। এছাড়াও লাভ বায়োলজির রাসায়নিক পদার্থ তারমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
5/6
এছাড়াও লাভ বায়োলজির গুরুত্বপূর্ণ এমাইটেনা বলে একটি ইমোশনাল সেন্টার। এই এমাইটেনা কিশোর বয়সে হাইপার চার্জ অবস্থায় থাকে।
advertisement
6/6
পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছেন, তারা এগুলি নিয়ে উষ্মা প্রকাশ করে থাকেন অনেক সময়। অনেক অভিভাবকদের মতে এগুলো মনে করেন বর্তমান কালের আদিখ্যেতা। তবে ভালবাসা কিন্তু সব বয়সের মানুষের মধ্যেই হতে পারে। ভালবাসা মনও ভাল রাখতে পারে। তবে ভালবাসা দিন হোক চুটিয়ে কিন্তু স্নায়ু উত্তেজনা হোক নিয়ন্ত্রণে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vallentine's Day 2026: ভালবাসার সপ্তাহে শরীর-মনে উথলে ওঠা রোমাঞ্চ! কী ভাবে সামলাবেন? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ