Valentine Weekend Trip: ভ্যালেন্টাইনস ডে সঙ্গে উইকেন্ড, রইল কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশনের খোঁজ
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Valentine Weekend Trip: ভ্যালেন্টাইনস ডে-তে কম বাজেটে ঘুরতে চান? রায়চক থেকে মৌসুনি দ্বীপ— কলকাতার কাছেপিঠেই রয়েছে একাধিক কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন। খরচ ও যাতায়াতের বিস্তারিত তথ্য জেনে নিন
advertisement
1/5

ভ্যালেন্টাইনস ডে সঙ্গে উইকেন্ড এর মাঝেই সঙ্গিনীকে নিয়ে ঘুরে আসুন কলকাতার কাছে পিঠেই কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশনে। এই সমস্ত জায়গাগুলি যেমন কাপল ফ্রেন্ডলি তেমনই বাজেট ফ্রেন্ডলি। এই দিনগুলিকে উপভোগ করতে রইল কম বাজেটে কয়েকটি ঘোরার ঠিকানা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
এই ভ্যালেন্টাইনস উইকে যেতে পারেন রায়চকে। কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত ডায়মন্ড হারবারের একটি ছোট্ট শহর হল রায়চক।প্রাচীন সময় এখানে একটি দুর্গ ছিল, যেটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। পরবর্তীতে গঙ্গার পাড়ে অবস্থিত রেডিসন দুর্গকে পুনর্নির্মাণ করে একটি পাঁচতারা হোটেলে রূপান্তরিত করা হয়েছে। রোমাঞ্চকর ভ্রমণপ্রেমীদের অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে রায়চক জেটি বা পার্শ্ববর্তী নুরপুর জেটি। এখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার কুকড়াহাটি বা হাওড়া জেলার গাদিয়াড়া যাওয়ার জন্য অনায়াসে নদী তীরবর্তী ফেরির সুবিধা পাবেন।
advertisement
3/5
কলকাতা থেকে ১৪৫ কিলোমিটার দূরে সমুদ্র উপকূলবর্তী একটি জায়গা হল বকখালি। বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশনের অন্যতম জায়গা হল এই সমুদ্র সৈকত। বকখালির কাছেই রয়েছে হেনরি'স আইল্যান্ড, মৌসুনি দ্বীপ। ভ্রমণের আদর্শ সময়-অক্টোবর থেকে এপ্রিল মাস।
advertisement
4/5
ভ্যালেন্টাইনস উইকে প্রকৃতির মধ্যৈ হারিয়ে যেতে চাইলে সুন্দরবন আপনার জন্য উপযুক্ত জায়গা। ম্যানগ্রোভের জঙ্গল, নদ-নদী, আর বাঘ দেখার সম্ভাবনা- সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। শিয়ালদহ থেকে ক্যানিং পর্যন্ত ট্রেনে এবং সেখান থেকে বাস বা অটোতে সোনাখালিতে গিয়ে সুন্দরবনে যাওয়া যায়।
advertisement
5/5
বকখালি, মৌসুনি আইল্যান্ডের পর নামখানা থেকে কিছুটা দূরেই অবস্থিত লালগঞ্জ সৈকত থেকেও ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে দূরত্ব ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা। শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার ট্রেনে চেপে নামুন নামখানা স্টেশনে। স্টেশনের বাইরেই ভর্তি গাড়ি, অটো এবং টোটো। সেখান থেকে ভাড়া দরদাম করে টোটোতে চেপে পৌঁছে যান লালগঞ্জ সৈকত। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Weekend Trip: ভ্যালেন্টাইনস ডে সঙ্গে উইকেন্ড, রইল কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশনের খোঁজ