5 Offbeat Destination in Dooars: প্রকৃতির কোলে একান্তে কাটুক সময়! প্ল্যানে রাখুন ডুয়ার্সের এই ৫ জায়গা, লং উইকেন্ডে ঘুরে আসুন
- Reported by:SUROJIT DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
5 Offbeat Destination in Dooars: সামনে রয়েছে এক গুচ্ছ ছুটি। রাখী পূর্ণিমা থেকে শুরু করে স্বাধীনতা দিবস। শহরের কোলাহল থেকে মনকে স্বাধীন করতে ঘুরে আসতে পারেন ডুয়ার্সের এই জায়গা থেকে।
advertisement
1/5

*রিশপ: তাড়াহুড়োর জীবনে একটু নিঃশব্দ বিশ্রাম চাই? রিশপের বুক চিরে ভেসে আসে কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ দৃশ্য। পাইন, ওক আর রডোডেনড্রনের সবুজে মোড়া এই গ্রাম একান্ত নির্জন। সানরাইজ ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের রঙ মাখানো পাহাড় দেখলেই মন শান্ত হবে। তাড়াহুড়ো নয়, এখানে সময় থেমে থাকে।
advertisement
2/5
*জোরবাংলো: দার্জিলিঙের ভিড় এড়িয়ে জোরবাংলো হতে পারে আপনার পরবর্তী স্টপ। ছোট্ট পাহাড়ি জনপদ, কিন্তু চায়ের সুগন্ধে মোড়া প্রতিটি সকাল একান্ত নিজের হয়ে ওঠে। চারপাশে নির্জনতা, আর সামনে পাহাড়ের আনচান। থাকাও সহজ, বাজেটের মধ্যে বেশ কিছু হোমস্টে রয়েছে। প্রকৃতির কোলে দু’দিন কাটিয়ে নিজেকে খুঁজে নেওয়ার সুযোগ।
advertisement
3/5
*লাটপাঞ্চার: সাইলেন্স লাভারদের জন্য লাটপাঞ্চার যেন এক লুকোনো রত্ন। মঙ্গলবাড়ি ফরেস্টের কোলে অবস্থিত এই জনপদ একদিকে যেমন পাখি পর্যবেক্ষণের স্বর্গ, তেমনই প্রকৃতিপ্রেমীদের শান্তির ঠিকানা। এখানে পাহাড়ে বসে চা খেতে খেতে দেখা যায় বিরল প্রজাতির 'রেড পান্ডা'। বাজার নেই, ভিড় নেই, রয়েছে শুধুই সবুজ আর পাখির ডাক। যারা সত্যি নির্জনতায় সময় কাটাতে চান, তাদের জন্য এক আদর্শ স্থান।
advertisement
4/5
*রায়মাটাং: ডুয়ার্সের চেনা গন্তব্য ছাড়িয়ে একটু ভেতরে গেলেই মিলবে রায়মাটাংয়ের স্বর্গ। ঘন জঙ্গল, নদী আর রূপকথার মতো পাখির ডাকে ভরা এই জায়গা। এখান থেকে বক্সা ও জয়ন্তীও ঘুরে আসা যায়। গাড়ি, মোবাইল সব দূরে রেখে একান্ত সময় কাটানোর আদর্শ ঠিকানা। সন্ধেবেলা এখানকার নৈঃশব্দ্য সত্যিই মন্ত্রমুগ্ধ করে।
advertisement
5/5
*সাইলি: ডুয়ার্সের হৃদয়ে লুকিয়ে থাকা এক স্বপ্ন-গ্রাম সাইলি। নিকটবর্তী মালবাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে হলেও এখানে নেই কোনও ভিড় বা কোলাহল। চারপাশে চা বাগান, দূরে পাহাড়ের ছায়া, আর মাঝখানে আপনি আর আপনার নির্জনতা। সকালবেলার কুয়াশা ভেদ করে ওঠা সূর্য আর পাখির ডাক মিলে এক অপার্থিব অনুভব। দু’-দিন কাটালেই বুঝতে পারবেন—শান্তির সংজ্ঞা ঠিক কী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
5 Offbeat Destination in Dooars: প্রকৃতির কোলে একান্তে কাটুক সময়! প্ল্যানে রাখুন ডুয়ার্সের এই ৫ জায়গা, লং উইকেন্ডে ঘুরে আসুন