North Bengal: কাশ্মীর ছাড়ুন, উত্তরবঙ্গেই ‘মিনি পেহেলগাঁও’! দার্জিলিংয়ের 'এই' গ্রাম পর্যটকদের নয়া আকর্ষণ, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
North Bengal Offbeat Trip Destination: কাশ্মীর না গিয়েও পেহেলগাঁওয়ের স্বাদ! দার্জিলিং জেলার মাঝিধুরা এখন পরিচিত ‘উত্তরবঙ্গের পেহেলগাঁও’ নামে। চারদিকে পাইন বন, মেঘে মোড়া পাহাড় আর নিস্তব্ধ পরিবেশ—সব মিলিয়ে যেন এক শান্তির ঠিকানা।
advertisement
1/5

*কাশ্মীরের পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হননি এমন মানুষ কমই আছেন। তবে এবার পেহেলগাঁও-এর স্বাদ মিলছে উত্তরবঙ্গেই! হ্যাঁ, ঠিকই পড়ছেন, শিলিগুড়ি থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে দার্জিলিং জেলার এক অফবিট গ্রাম মাঝিধুরা ধীরে ধীরে পরিচিত হচ্ছে ‘উত্তরবঙ্গের পেহেলগাঁও’ নামে।
advertisement
2/5
*চারিদিকে পাইন গাছ আর মেঘে ঢাকা পাহাড়, মাঝিধুরার পরিবেশ যেন চোখ জুড়ানো এক শান্তির ঠিকানা। ঘুম স্টেশন থেকে মাত্র ১০ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় এই স্বর্গসদৃশ স্থানে। প্রথমদিকে খুব বেশি পরিচিত না হলেও, বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে পর্যটকদের আগ্রহ বেড়েছে চোখে পড়ার মতো।
advertisement
3/5
*পর্যটকদের সুবিধার কথা ভেবেই এই গ্রামে গড়ে উঠেছে একাধিক হোমস্টে। মাত্র ১৫০০ টাকার মধ্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা মিলছে। বিশেষ করে হানিমুনে আসা দম্পতিদের কাছে মাঝিধুরা হয়ে উঠেছে এক আদর্শ গন্তব্য।
advertisement
4/5
*বাঁকুড়া থেকে আসা সদ্য বিবাহিত দম্পতি অন্বেষা সাহা ও বিপুল সাহা জানিয়েছেন, “আমাদের ইচ্ছে ছিল কাশ্মীর যাওয়ার, বিশেষ করে পেহেলগাঁও। কিন্তু সম্প্রতি কিছু ঘটনার কারণে সাহস হচ্ছিল না, আবার সময়ও হাতে কম। তখনই সোশ্যাল মিডিয়ায় মাঝিধুরার ভিডিও দেখে ঠিক করলাম এখানেই আসব। এখন মনে হচ্ছে, কাশ্মীরেই এসেছি। খরচও কম, সময়ও বাঁচল।"
advertisement
5/5
*সব মিলিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য, সাশ্রয়ী খরচ ও সহজ যাতায়াতের কারণে মাঝিধুরা উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নিজের বিশেষ জায়গা করে নিচ্ছে। আগামী দিনে ‘উত্তরবঙ্গের পেহেলগাঁও’ নামে পরিচিত এই গ্রাম যে আরও জনপ্রিয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য। ঋত্বিক ভট্টাচার্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
North Bengal: কাশ্মীর ছাড়ুন, উত্তরবঙ্গেই ‘মিনি পেহেলগাঁও’! দার্জিলিংয়ের 'এই' গ্রাম পর্যটকদের নয়া আকর্ষণ, ঘুরে আসুন ছোট্ট ছুটিতে