Tea Recipe: অভিনেত্রী প্রাজক্তা কোলির 'নো মসালা' চায়ের রেসিপি, হালকা চা পছন্দ করলে বাড়িতে বানিয়ে নিন, রইল পদ্ধতি
- Reported by:BENGALI NEWS18
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এলাচ, আদা, দারচিনি, তেজপাতা বা অন্যান্য মশলা ছাড়া চা পছন্দ করলে আপনার জন্য পারফেক্ট প্রাজক্তা কোলির চায়ের রেসিপি
advertisement
1/5

চা আমাদের দেশের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অনেকের কাছেই এক কাপ গরম, মশলাযুক্ত চা একটি আরামদায়ক অভ্যাস যা তাঁদের সকালের শুরুটা সুন্দর করে তোলে এবং একটি ক্লান্তিকর দিনের শেষে স্বস্তি পেতে সাহায্য করে। তবে, ঐতিহ্যবাহী ভারতীয় চায়ে সাধারণত অনেক মশলা ব্যবহার করা হয়। অনেকেই তা পছন্দ করেন না।
advertisement
2/5
দেশের একেক অংশে চা খাওয়ার রেওয়াজ আলাদা-আলাদা। বাঙালিদের মধ্যে যেমন মশলা চা পান করার রেওয়াজ বড় একটা নেই। তাঁরা লিকার চা, চিনি দেওয়া বা লিকার চা, কখনও বা নুন-লেবু দিয়ে চা খান।ট্যুইক ইন্ডিয়া দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে এবার বিখ্যাত কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী প্রাজক্তা কোলি তাঁর মশলাবিহীন চায়ের একটি অনন্য রেসিপি শেয়ার করলেন। যাঁরা হালকা চা পছন্দ করেন, তাঁদের অবশ্যই ভাল লাগবে।
advertisement
3/5
নিজের চা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করে প্রাজক্তা বলেন, " জল ফোটান, যে-ই জল ফুটে উঠবে, আঁচ বন্ধ করে দিন। তার পর চায়ের পাতা দিয়ে পাত্র ঢেকে দিন। আমি প্রায় ৩০ সেকেন্ডের জন্য চা ঢেকে রাখি কারণ আমার কড়া চা ভাল লাগে। আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনার জন্য কোনটা ভাল হয়। তার পর চা ছেঁকে নিন। এর পর আপনার পছন্দমতো দুধ এবং চিনি যোগ করুন।''
advertisement
4/5
অভিনেত্রী জানান যে, তিনি তাঁর চায়ে কোনও মশলা পছন্দ করেন না। তিনি বলেন, "আমার বাবা-মা যেভাবে চা বানান, তাঁরা একটু আদা দেন। আমি বুঝি যে মশলা চা অনেকের কাছেই একটি বিশেষ অনুভূতি, এবং অবশ্যই, আপনারা তা উপভোগ করুন। আমি শুধু বলছি যে আমার জন্য, যখন আমি চা খাই, আমি চায়ের বিশুদ্ধ স্বাদ নিতে চাই। তাই মশলা, আদা, চায়ের মশলা এবং এলাচ পছন্দ করি না।"
advertisement
5/5
প্রাজক্তা আরও জানান, তাঁর পরিবার বা বন্ধুমহলের কেউই তাঁর বানানো চা পছন্দ করেন না। মজা করে তিনি সব শেষে বলেন, "আমি যখন চা বানাই তখন কেউ তা পছন্দ করে না, যা আরও ভাল। তাই বাড়িতে কেউ আমাকে চা বানাতে বলে না।"
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tea Recipe: অভিনেত্রী প্রাজক্তা কোলির 'নো মসালা' চায়ের রেসিপি, হালকা চা পছন্দ করলে বাড়িতে বানিয়ে নিন, রইল পদ্ধতি