TRENDING:

Summer Hair Care Tips: চুল পড়া নিয়ে চিন্তিত? তেল মাখার ভুল পদ্ধতিতে বাড়ছে বিপদ! বলিউডের জনপ্রিয় হেয়ার এক্সপার্টের এই টিপসগুলি ট্রাই করুন

Last Updated:
Summer Hair Care Tips: কলকাতার প্যাচপ্যাচে গরমে চুল সুস্থ রাখতে বিশেষ পরামর্শ দিলেন হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব। চুল পড়া ও খুশকি রুখতে শ্যাম্পু এবং তেল ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন
advertisement
1/5
শীতশেষেই আসছে গরম, কিভাবে করবেন চুলের পরিচর্যা টিপস দিলেন বলিউড হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব
শীতের আমেজ প্রায় শেষ। ধীরে ধীরে কলকাতার আবহাওয়ায় বাড়ছে তাপমাত্রা, সঙ্গে ঘাম আর ধুলোবালির সমস্যাও। এই গরমে চুলের সঠিক পরিচর্যা না করলে চুল পড়া, খুশকি ও স্ক্যাল্পের নানা সমস্যা দেখা দিতে পারে। আর সেই বিষয়েই বঙ্গবাসীর জন্য বিশেষ টিপস দিলেন বলিউডের জনপ্রিয় হেয়ার ড্রেসার জাভেদ হাবিব। (তথ্য-রুদ্র নারায়ন রায়)
advertisement
2/5
মধ্যমগ্রামে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়ে জাভেদ হাবিব জানান, কলকাতার মতো আর্দ্র ও গরম আবহাওয়ায় চুল সুস্থ রাখতে হলে প্রতিদিন শ্যাম্পু করা জরুরি। তাঁর কথায়, গরমে ঘাম ও ধুলো জমে স্ক্যাল্প নোংরা হয়। নিয়মিত শ্যাম্পু না করলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে।তিনি আরও বলেন, ভুল পদ্ধতিতে তেল মাখলে চুলের উপকারের বদলে ক্ষতিই বেশি হয়।
advertisement
3/5
অনেকেই দীর্ঘক্ষণ তেল রেখে দেন, যা স্ক্যাল্পে ময়লা জমার অন্যতম কারণ। তার পরিবর্তে হালকা তেল অল্প সময়ের জন্য ব্যবহার করে সঠিকভাবে শ্যাম্পু করার পরামর্শ দেন তিনি।
advertisement
4/5
পাশাপাশি কীভাবে প্রতিদিন চুল পরিষ্কার ও হেলদি রাখা যায়, সেই সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশ দেন এই হেয়ার এক্সপার্ট। উল্লেখ্য, বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান এবং টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীর চুলের স্টাইল বদলে দিয়েছেন জাভেদ হাবিব।
advertisement
5/5
তাঁর এই প্রশিক্ষণ শিবিরে চুলের যত্ন ও স্টাইলিং সংক্রান্ত নানা আধুনিক কৌশল শেখার সুযোগ মিলবে বলেও জানান তিনি।গরমের মরশুমে চুলের সঠিক পরিচর্যার বার্তা দিতে জাভেদ হাবিবের এই উদ্যোগকে ঘিরে মধ্যমগ্রামে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। (তথ্য-রুদ্র নারায়ন রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Summer Hair Care Tips: চুল পড়া নিয়ে চিন্তিত? তেল মাখার ভুল পদ্ধতিতে বাড়ছে বিপদ! বলিউডের জনপ্রিয় হেয়ার এক্সপার্টের এই টিপসগুলি ট্রাই করুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল