TRENDING:

SPF 30 vs SPF 50 Sunscreen: বেশি এসপিএফ মানেই কি বেশি সুরক্ষা? কোনটা কিনলে লাভ হবে বেশি? বিশেষজ্ঞের পরামর্শ শুনে অবাক হবেন

Last Updated:
SPF 30 vs SPF 50 Sunscreen: তীব্র গরমে ত্বকের সুরক্ষা দিতে কোনটি বেশি কার্যকর? বিশেষজ্ঞের থেকে জেনে নিন সানস্ক্রিন মাখার সঠিক পদ্ধতি এবং এসপিএফ (SPF) সংক্রান্ত ভুল ধারণাগুলি
advertisement
1/7
SPF ৩০ না ৫০? কোনটি আপনার ত্বকের জন্য সেরা? জানুন সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম
বদলাতে শুরু করেছে আবহাওয়ার,ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গরম। বাড়ছে রোদের তীব্রতাও।ভোরের হালকা হিমেল ভাব কাটিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন অনুভূত হচ্ছে রোদের প্রখর তেজ। বিশেষ করে দুপুরের কড়া রোদ আর ক্রমবর্ধমান তাপমাত্রা কেবল অস্বস্তিই বাড়াচ্ছে না, বরং আমাদের ত্বকের ওপরও ফেলছে নানান প্রভাব।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
সূর্যের এই তীব্র অতিবেগুনি রশ্মি (UV Rays) ফলে আমাদের ত্বকে দেখা দেয় সানবার্ন এবং কালচে ছোপের মতো বিভিন্ন সমস্যা। আর এই সব সমস্যা থেকে ত্বককে বাঁচাতে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের সানস্ক্রিন।
advertisement
3/7
বাজারে এসপিএফ ৩০, এসপিএফ ৫০ বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন কোনটি আপনার ত্বকের জন্য ভালো? বা সানস্ক্রিন লাগানোর সঠিক উপায় কি? শুধু কি বাইরের রোদে গেলেই সানস্ক্রিন লাগাতে হয় ?
advertisement
4/7
বর্ধমান মেডিকেল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ দেবব্রত ঘোষ বলেন, অনেকেই ভাবেন যত বেশি এসপিএফ তত ভালো সানস্ক্রিন কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। আমাদের এখানে যে আবহাওয়ার তাতে এসপিএফ ৩০ সানস্ক্রিম যথেষ্ট।
advertisement
5/7
তিনি আরও বলেন,অনেকেই এসপিএফ ৫০, এসপিএফ ৬০ পর্যন্ত ব্যবহার করেন। এটার কোনো প্রয়োজন নেই। এছাড়াও, সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। যেটি অনেকেই জানেন না। অনেকেই পদ্ধতি না জেনেই ব্যবহার করেন এটি।
advertisement
6/7
সানস্ক্রিন হঠাৎ করে মেখে বেরিয়ে যাওয়া উচিত না,ব্যবহার করতে হবে রোদে যাওয়ার ২০ থেকে ২৫ মিনিট আগে। আঙুলের ডগায় অল্প ক্রিম নিয়ে সেটি মুখে বা শরীরের যে অংশে সূর্যের রশ্মি লাগে সেখানে লাগাতে হবে। পরিমাণ হবে ২ মিলিগ্রাম/সেন্টিমিটার। দুই থেকে আড়াই ঘণ্টা পর ধুয়ে আবার সানস্ক্রিম মাখতে হবে।
advertisement
7/7
আবার অনেকেই ভাবেন শুধু বাইরে গেলেই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটিও সম্পূর্ণ ভুল ধারণা। গ্রীষ্মকালে ঘরে বা অফিসে থাকার সময়ও সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এছাড়াও কম্পিউটার বা মোবাইলে কাজ করার সময়ও সানস্ক্রিন ব্যবহার করা ভাল।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
SPF 30 vs SPF 50 Sunscreen: বেশি এসপিএফ মানেই কি বেশি সুরক্ষা? কোনটা কিনলে লাভ হবে বেশি? বিশেষজ্ঞের পরামর্শ শুনে অবাক হবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল