TRENDING:

Petai Paratha Recipe: অল্প তেলে তুলতুলে! যত পেটাবে তত স্বাদ! ঝাল ঝাল ঘুগনি-লাল লাল আলুরদমের যোগ্য সঙ্গী পেটাই পরোটা

Last Updated:
Petai Paratha Recipe: মূলত এই ধরনের পেটাই পরোটা অন্যান্য জেলার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটা এলাকাতেই মেলে। পিটিয়ে পিটিয়ে তৈরি হয় বলে এর নাম পেটাই পরোটা। আলুর দম, ঘুগনির সঙ্গে জমে যায় এর ফাটাফাটি স্বাদ।
advertisement
1/6
অল্প তেলে তুলতুলে! যত পেটাবে তত স্বাদ! ঝাল ঘুগনি-লাল আলুরদমের যোগ্য সঙ্গী পেটাই পরোটা
দক্ষিণ চব্বিশ পরগনা অন্য তম ডেলিকেসি। পেটায় পরটা পশ্চিমবঙ্গের অন্য জেলায় এর পপুলারিটি অনেক বেশি দক্ষিণ ২৪ পরগনাতে। একটা বিশাল চাটুর আকারে পরোটা বানানো হয়। তারপর কাপড় কাচার মতো দু-হাতে সেটাকে ফাটিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওজন করে বিক্রি করা হয়।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
ঘুগনি, আলুর দম, দিয়ে খাওয়া হয় তবে বাঙালির এরকম সুস্বাদু আর সস্তায় কোথাও তেমনভাবে মেলেনা তবে পিস হিসাবে নয় কেজিতে বিক্রয় হয় এই পরোটা। কেউ বলে পেটাই পরোটা কেউ কেউ আবার বলেন ছেঁড়া পরোটা। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
ইয়া বড় একাটা তাওয়া। তাতে প্রায় তাওয়ার সমান বড় একটা পরোটা সেঁকা হচ্ছে। কোথাও আবার পরোটার সাইজ তাওয়ার থেকেও বড়। একটু সেঁকা হয়ে গেলেই তার পর ভাজার পালা। চার পাটে মুড়ে নিয়ে উল্টে পালটে ভাজা। তবে তেলের ব্যবহার কিন্তু যৎসামান্য। আর এটাই এই পরোটার ‘ইউএসপি’। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
কম তেলে প্রস্তুত নরম তুলতুলে পরোটা। এর পরেই হাতের ঘায়ে বেশ কয়েকবার পেটানো হয় ঐ পরোটাকে। তার পর পরিবেশনার পালা। আপনারা হয়তো ভাবছেন এত বড় পরোটা খাবে কে আর খাবেই বা কী করে। আসলে এই পরোটাকে ছিড়ে ওজন করে বিক্রয় করা হয় সব জায়গায়। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
১০০ গ্রাম থেকে শুরু করে যতটা আপনি খেতে পারেন। সঙ্গে রয়েছে ঘুগনি, বা লাল লাল ঝোল আলুর দম। দাম শুরু কোথাও মাত্র ১২ টাকা থেকে বা কোথাও ১৫ টাকা থেকে। কম দামে এই রকম পেট ভরা খাবার আর কটা আছে বলুন দেখি। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
মূলত এই ধরনের পেটাই পরোটা অন্যান্য জেলার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রতিটা এলাকাতেই মেলে। তবে বহু মানুষ এই জেলাতে বেড়াতে আসলে এটাই পরোটা খেতেই হবে না খেলে অনেক বড় মিস হয়ে যায়। তাই এই জেলার অন্যতম একটি খাবারের মধ্যে পেটাই পরোটা। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Petai Paratha Recipe: অল্প তেলে তুলতুলে! যত পেটাবে তত স্বাদ! ঝাল ঝাল ঘুগনি-লাল লাল আলুরদমের যোগ্য সঙ্গী পেটাই পরোটা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল