Remove Fridge Odour: ফ্রিজ খুললেই বোঁটকা, গা-গুলানো গন্ধ? সহজ ট্রিকসেই মুশকিল আসান, দুর্গন্ধ কাকে বলে ভুলেই যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ফ্রিজের দুর্গন্ধ তাড়ানোর অব্যর্থ উপায় জেনে নিন
advertisement
1/6

ফ্রিজ খুললেই গা-গোলানো বোঁটকা গন্ধ? অনেক সময় ফ্রিজ নোংরা করে রাখলে বা বন্ধ অবস্থায় রাখলে ভিতরে আর্দ্রতা জমে যায় যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আদর্শ। এর ফল? ফ্রিজের ভিতরে দুর্গন্ধ! তবে ফ্রিজের গন্ধ সহজেই দূর করা যায়, জেনে নিন সহজ ট্রিক--
advertisement
2/6
পরিষ্কার করার আগে ফ্রিজ বন্ধ করে, ভিতর থেকে সব খাবার বার করে নিন। ফ্রিজারের ভিতরে যদি বরফ জমে থাকে, তাহলে সেটি পুরোপুরি গলে যেতে দিন। এর পর একটি বাটিতে হালকা গরম জল নিন এবং তাতে সামান্য বেকিং সোডা বা ভিনিগার মেশান। এই মিশ্রণে একটি নরম কাপড় ভিজিয়ে ফ্রিজের ভিতরের দেওয়াল, ট্রে ও র‍্যাক ভালভাবে মুছে নিন। এতে একদিকে যেমন একগুঁয়ে দাগ উঠে যাবে, তেমনি দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াও নষ্ট হবে।
advertisement
3/6
খাবারের দুর্গন্ধ দূর করার সহজ উপায়: ফ্রিজ থেকে খাবারের গন্ধ দূর করতে ফ্রিজের ভিতরে একটি ছোট বাটিতে বেকিং সোডা বা কফি পাউডার রেখে দিন। চাইলে ফ্রিজের কোণায় লেবুর খোসা বা কয়েকটি লবঙ্গও রাখতে পারেন, এতে প্রাকৃতিকভাবে ফ্রিজে সতেজ গন্ধ থাকবে। তীব্র দুর্গন্ধ শোষণে অ্যাক্টিভেটেড চারকোল খুব কাজে দেয়।
advertisement
4/6
তীব্র দুর্গন্ধ দূর করে ভিনিগার: দুর্গন্ধ দূর করতে সাদা ভিনিগার খুবই কার্যকর। একটি ছোট বাটিতে ভিনিগার ঢেলে ফ্রিজের ভিতরে রেখে দরজা বন্ধ করে দিন, দুর্গন্ধ পালাবে। আরও সতেজ গন্ধ পেতে ভিনিগারের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।
advertisement
5/6
ফ্রিজ একেবারেই ব্যবহার না করলে ভিতরে ছত্রাক জন্মাতে পারে। তাই সপ্তাহে অন্তত একবার ফ্রিজ চালু করা জরুরি। মাঝে মাঝে ফ্রিজের দরজা কিছুক্ষণ খোলা রাখলে ভিতরের আর্দ্রতা শুকিয়ে যায়। পাশাপাশি নষ্ট হয়ে যাওয়া সবজি বা খোলা অবস্থায় রাখা খাবার দীর্ঘ সময় ফ্রিজে রাখবেন না—এসবই দুর্গন্ধের প্রধান কারণ।
advertisement
6/6
ফ্রিজ থেকে দুর্গন্ধ তাড়াতে খাবার সঠিকভাবে রাখতে হবে। দুধ ও দই সবসময় ঢাকনাযুক্ত পাত্রে রাখুন। রান্না করা খাবার এয়ারটাইট বাক্সে রাখলে গন্ধ ছড়িয়ে পড়বে না। সবজি ও ফল আলাদা আলাদা পাত্রে রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Remove Fridge Odour: ফ্রিজ খুললেই বোঁটকা, গা-গুলানো গন্ধ? সহজ ট্রিকসেই মুশকিল আসান, দুর্গন্ধ কাকে বলে ভুলেই যাবেন