TRENDING:

Red Chili Vs Green Chili: কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোন উপাদান? জেনে নিন

Last Updated:
ঝাল ছাড়া খাবার খেতে পারেন না? স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক লঙ্কা, জেনে নিন
advertisement
1/5
কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোন উপাদান? জেনে নিন
ভারতীয়, চাইনিজ এবং মেক্সিকান খাবার লঙ্কা ছাড়া প্রায় অসম্পূর্ণ। বাঙালি রান্না তো ঝাল ছাড়া হয়ই না। কেউ কেউ লাল লঙ্কা বা লঙ্কা গুড়ো রান্নায় দিতে পছন্দ করেন আবার কেউ কেউ সবুজ লঙ্কার ভক্ত।
advertisement
2/5
হেলথলাইন অনুসারে, এই দুটি লঙ্কাই এসেছে ক্যাপসিকাম এবং টমেটো গাছের পরিবার থেকে। এক চামচ লাল লঙ্কায়  জল ৮৮ শতাংশ,  প্রোটিন ০.৩ গ্রাম, শর্করা ১.৩ গ্রাম, চিনি ০.৮ গ্রাম, ফাইবার ০.২ গ্রাম এবং চর্বি ০.১ গ্রাম। এ ছাড়াও এতে ভিটামিন সি, ভিটামিন বি৬, ভিটামিন কে১, পটাশিয়াম, কপার এবং ভিটামিন এ পাওয়া যায়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য উপাদান।
advertisement
3/5
অন্যদিকে, কাঁচালঙ্কার পুষ্টিগুণের কথা যদি বলি তাহলে এক কাপ কাঁচা লঙ্কায় রয়েছে ৫২.৭৬ শতাংশ ভিটামিন সি, ৩৬.৮০ শতাংশ সোডিয়াম, ২৩.১৩ শতাংশ আয়রন, ১৮.২৯ শতাংশ ভিটামিন বি ৯, ১২.৮৫ শতাংশ ভিটামিন বি৬ পাওয়া যায়। এ ছাড়াও এতে ভিটামিন এ, বি, সি, ই, পি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার পাওয়া যায়।
advertisement
4/5
যদি লাল লঙ্কা গুঁড়োকে সবুজ লঙ্কার সঙ্গে তুলনা করা হয়, তাহলে সবুজ লঙ্কা স্বাস্থ্যের জন্য ভাল। সবুজ লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে জল পাওয়া যায় এবং এতে ক্যালরিও নগণ্য। সবুজ লঙ্কায় বিটা-ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্ডোরফিন সমৃদ্ধ, যেখানে লাল লঙ্কা অত্যধিক ব্যবহার পেটের প্রদাহের কারণ হতে পারে। এর কারণে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা থাকে।  শুধু তাই নয়,বাজার থেকে লাল লঙ্কার গুঁড়ো কিনলে তাতে ক্ষতিকর রং ও কৃত্রিম রং ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
advertisement
5/5
কাঁচা লঙ্কার উপকারিতা সম্পর্কে বলতে গেলে, এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে । এ ছাড়া এটি হজমশক্তি বাড়ায়, ত্বককে সুস্থ রাখে।বিটা-ক্যারোটিনের কারণে হার্ট ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি মেটাবলিজম ত্বরান্বিত করে ওজন কমাতেও সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Red Chili Vs Green Chili: কাঁচা লঙ্কা না গুঁড়ো লঙ্কা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোন উপাদান? জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল