TRENDING:

Purity Of Honey: ভারতে ১০০ টা মধুর বোতলের মধ্যে ৭৭ টাই নকল, আপনার কেনা মধুও নকল নয়তো? বুঝবেন কীভাবে? রইল খাঁটি মধু চেনার সহজ উপায়

Last Updated:
বাজারে দেদারে বিক্রি হচ্ছে নকল মধু! সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, ভারতে ১০০ টা বোতল মধুর মধ্যে ৭৭ টাই ভেজাল মেশানো! এবার প্রশ্ন হল, কিভাবে বুঝবেন আপনার কেনা মধু আসল না নকল? রইল সহজ পদ্ধতি
advertisement
1/5
ভারতে ১০০ টা মধুর বোতলের মধ্যে ৭৭ টাই নকল, আপনার কেনা মধুও নকল নয়তো? বুঝবেন কীভাবে? রইল খাঁটি মধু চেনার সহজ উপায়
মধুর উপকারিতা বলে শেষ করা যায় না! অনেকেই ভাবেন, মধু শুধু শীতকালেই খাওয়া যায়। এটা ভুল ধারণা! মধু যে কোনও মরশুমেই স্বাস্থ্যকর। কেউ সর্দি-কাশি কমানোর জন্য মধু খান, কেউ ওজন নিয়ন্ত্রণে রাখতে উষ্ণ গরম জলে লেবু-মধু মিশিয়ে খান। খাঁটি মধুতে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট, বেশ কিছু ভিটামিন ও খনিজ— যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হার্ট ভাল রাখে, শরীরের যে কোনও প্রদাহ কমায়! কিন্তু সমস্যার বিষয় হল, ইদানীং মধুতে ভেজাল মেশানো হচ্ছে! সমীক্ষায় দেখা গিয়েছে, ভারতে ১০০ বোতল মধুর মধ্যে ৭৭ টি- ভেজাল মধু! কীভাবে চিনবেন, কোনটা খাঁটি মধু, কোনটা ভেজাল?
advertisement
2/5
জল পরীক্ষা (Water Test)-- মধুর বিশুদ্ধতা যাচাই করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি হল জল পরীক্ষা। এক গ্লাস জলে এক চা-চামচ মধু দিন, কিন্তু নাড়বেন না। খাঁটি মধু ঘন হওয়ায় সাধারণত একসঙ্গে দলা বেঁধে গ্লাসের তলায় নেমে যায়। যদি মধু দ্রুত জলে মিশে যায় বা চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে এতে চিনি সিরাপ বা অন্য ভেজাল মিশে থাকতে পারে।
advertisement
3/5
তাপ পরীক্ষা (Heat Test)-- খাঁটি মধু হালকা আঁচে ৩০ সেকেন্ড গরম করলে ধীরে ধীরে ক্যারামেলাইজ হয় এবং হালকা ক্যারামেলের মতো সুগন্ধ বার হয়। কিন্তু যদি মধু থেকে বেশি ফেনা বার হয়, বেশি বুদবুদ ওঠে বা দ্রুত পুড়ে যেতে শুরু করে, তাহলে বুঝতে হবে এতে অতিরিক্ত আর্দ্রতা বা ভেজাল পদার্থ মেশানো আছে। সাধারণত চিনি সিরাপ বা গুড় মেশানো হলে এমন প্রতিক্রিয়া দেখা যায়।
advertisement
4/5
টেক্সচার পরীক্ষা (Texture Test) -- প্রাকৃতিক মধু সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, আর জমাট বাঁধা (ক্রিস্টালাইজেশন) হওয়া আসলে ভালো লক্ষণ। খাঁটি মধু কিছুদিন রাখলে এতে থাকা গ্লুকোজ অক্সিডেজ নামের একটি এনজাইম ধীরে ধীরে আর্দ্রতা কমায়, ফলে মধু জমাট বাঁধতে শুরু করে। যদি মধু বোতলে দীর্ঘদিন ধরে তরল সিরাপের মতোই থাকে এবং এর গঠনে কোনও পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে এটি অতিরিক্তভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে বা এতে ভেজাল মেশানো আছে।
advertisement
5/5
ফোম পরীক্ষা (Foam Test)-- ভিনিগার ব্যবহার করেও মধুর বিশুদ্ধতা সহজে যাচাই করা যায়। খাঁটি মধুর pH স্বাভাবিকভাবেই অম্লীয় বা অ্যাসিডিক, তাই এতে কয়েক ফোঁটা ভিনিগার দিলে কোনও প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। কিন্তু যদি মধুতে ফেনা ওঠে, তাহলে বুঝতে হবে এতে ভেজাল মেশানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দুই-তিনটি সহজ পরীক্ষা একসঙ্গে করলে মধু খাঁটি না ভেজাল—তা আরও ভালভাবে বোঝা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Purity Of Honey: ভারতে ১০০ টা মধুর বোতলের মধ্যে ৭৭ টাই নকল, আপনার কেনা মধুও নকল নয়তো? বুঝবেন কীভাবে? রইল খাঁটি মধু চেনার সহজ উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল