Persimmon Fruit: হাইপ্রেশার, ক্যানসার, কোলেস্টেরল দূর করে! তেল নয়, খান এই জাপানি ফল! চনমনে হবে যৌবন
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Persimmons fruit| Know About Tomato Lookalike : বাংলার বাজারে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের এই মিষ্টি ফল, জানেন কত উপকারী এই ফল! খেতেও দুর্দান্ত
advertisement
1/6

অনেকটা টমেটোর মত দেখতে এই ফল ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলায়। তবে জানেন এই ফল কিন্তু জাপানের জাতীয় ফল
advertisement
2/6
হলুদ, কমলা বা লাল রঙের বীজশূন্য এই ফল খেতে বেস মিষ্টি। সারা বিশ্বে প্রায় ৭৫০ প্রজাতির পার্সিমন উৎপাদিত হয় বলে জানা যায়। তবে এখন বাংলার বিভিন্ন বাজারেও মিলছে এই ফল
advertisement
3/6
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাপানের নাগাসাকির মাটিতে প্রথম পার্সিমন ফলের গাছে ফুল ফুটিয়ে পুনরায় জীবনের সূচনা হয়েছিল বলেও মনে করা হয়
advertisement
4/6
জেলার বিভিন্ন বাজারে এই পার্সেমান ফল প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানাচ্ছেন এই ফল খুবই শুস্বাদু এবং নানা জটিল রোগ প্রতিরোধও সক্ষম। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ফলের জনপ্রিয়তা বাড়ছে, বহু ক্রেতা কিনছেন এই ফল
advertisement
5/6
পার্সিমন ফল খাওয়া হার্ট, চোখ, এবং ত্বকের পক্ষে ভালো। পার্সিমনে থাকা ভিটামিন এ, সি, ই, এবং কে, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, এবং তামা সহ বিভিন্ন পুষ্টি, রক্তচাপ নিয়ন্ত্রণ, কোলেস্টেরল এমনকিপার্সিমনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার, স্ট্রোক, এবং শারীরিক নানা গুরুতর সমস্যার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় বলছেন ডায়েটিশিয়ান অনিকেত সুর
advertisement
6/6
উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ পার্সিমন ফলে শর্করার পরিমাণ ১৯ - ৩৩ শতাংশ। তাই এখনও পর্যন্ত এই ফল খেয়ে না দেখলে, বাজার থেকে কিনে আনতেই পারেন
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Persimmon Fruit: হাইপ্রেশার, ক্যানসার, কোলেস্টেরল দূর করে! তেল নয়, খান এই জাপানি ফল! চনমনে হবে যৌবন