Peptic Ulcer: ঘন ঘন পেট ব্যথাই হতে পারে 'আলসার'-এর সিগন্যাল, এর থেকে হতে পারে ক্যানসারও, কোন ৪ খাবার আলসারের যম? পড়ুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Peptic Ulcer: পেটের আলসারকে ভুলেও অবহেলা নয়! এর থেকে হতে পারে প্রাণঘাতী ক্যানসারও! রোজের পাতে ঘুরিয়ে ফিরিয়ে রাখুন এই ৪ খাবার, আলসার ধারেকাছে ঘেঁষবে না
advertisement
1/7

আলসার শব্দের অর্থ 'ক্ষত'। এই ক্ষত পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করালে পরিস্থিতি জটিল হয়। খাদ্যনালিতে অধিক মাত্রায় অ্যাসিড উৎপন্ন হলে এই রোগ হয়। আলসারের জন্য দায়ী Helicobacter pylori ব্যকটেরিয়ার সংক্রমণ বা NSAID ওষুধের অতিরিক্ত ও দীর্ঘসময় ব্যবহার।
advertisement
2/7
পাশাপাশি, নির্দিষ্ট কিছু ভাইরাস, ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণেও পেটে আলসার হয়। কিছু ওষুধের ব্যবহারে আলসার হতে পারে, যেমন কর্টিকোস্টেরয়েড, অ্যান্টিডিপ্রেস্যান্ট। স্টোমাক বা ডিউডেনামে কোনও অস্ত্রোপচার বা আঘাতের ফলেও আলসার হতে পারে।
advertisement
3/7
মাথায় রাখবেন, গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই প্রথমেই সতর্ক হন। কোন ৪ খাবার আলসারের যম?
advertisement
4/7
প্রোবায়োটিকস---প্রোবায়োটিকস হল এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া, যা আমাদের পরিপাকতন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় দই যোগ করলে তা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বজায় রাখতে সহায়তা করে। এছাড়াও, প্রোবায়োটিকস আলসার সারায়।
advertisement
5/7
আদা-- আদা পেট পরিষ্কার রাখে। কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং গ্যাস্ট্রাইটিস কমাতেও আদা কার্যকর।
advertisement
6/7
ফল--কিছু ফলে ফ্ল্যাভোনয়েড নামের যৌগ থাকে, যা এক ধরনের পলিফেনল। ফ্ল্যাভোনয়েড পেটের ভিতরের আস্তরণকে আলসার হওয়া থেকে রক্ষা করে। আপেল, ব্লুবেরি, চেরি, লেবু এবং কমলালেবুর মতো ফলে ফ্ল্যাভোনয়েড পাওয়া যায়।
advertisement
7/7
কাঁচকলা--কাঁচকলায় ‘লিউকোসায়ানিডিন’ নামের একটি উপাদান থাকে, যা পাকস্থলীতে মিউকাসের পরিমাণ বাড়ায়। কলা অ্যাসিডিটিও কমায়। তাই যাদের পেটের আলসারের সমস্যা আছে, তাদের কাঁচকলা খাওয়া মাস্ট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Peptic Ulcer: ঘন ঘন পেট ব্যথাই হতে পারে 'আলসার'-এর সিগন্যাল, এর থেকে হতে পারে ক্যানসারও, কোন ৪ খাবার আলসারের যম? পড়ুন