Pain Relief without Medicine: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন
- Reported by:BONOARILAL CHOWDHURY
- Published by:Raima Chakraborty
Last Updated:
যন্ত্রণা হলেও অনেকেই আছেন যারা ওষুধ খেতে চান না। তবে এবার আর চিন্তা নেই। ওষুধ ছাড়াই যন্ত্রণা থেকে পাবেন মুক্তি।
advertisement
1/6

বয়স বাড়লেই অনেকের হাঁটু, কোমড় এবং শরীরের আরও বেশ কিছু জায়গায় যন্ত্রণা শুরু হয়। শীতকালের সময় সেই যন্ত্রণা আরও বেশ খানিকটা বৃদ্ধি পায়। তবে এই যন্ত্রণা হলেও অনেকেই আছেন যাঁরা ওষুধ খেতে চান না। তবে এবার আর চিন্তা নেই। (রিপোর্টার--বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
ওষুধ ছাড়াই যন্ত্রণা থেকে পাবেন মুক্তি। চলুন জেনে নেওয়া যাক ওষুধ ছাড়া কীভাবে মুক্তি পাওয়া সম্ভব এই ব্যথা থেকে। ড: মিলটন বিশ্বাস এই বিষয়ে বলেছেন, 'বয়স ৪০ পেরোলেই আমাদের বোন ডেনসিটি কমে যায়।
advertisement
3/6
যার কারণে আমাদের হাঁটু , কোমড় এবং বিভিন্ন জায়গায় যন্ত্রণা শুরু হয়। যার প্রধান কারণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি-র ঘাটতি। আজ কিছু খাবারের কথা বলব যে খাবারগুলিতে বেশ কিছু উপাদান রয়েছে। যেগুলি ওষুধ ছাড়াই এই ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি পূরণ করবে।'
advertisement
4/6
দুধ, একগ্লাস দুধে প্রায় ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকবে। তবে যাদের দুধ হজম করতে সমস্যা হয়, তারা এর পরিবর্তে সোয়া মিল্ক খেতে পারেন। চিয়া সিড, মাত্র এক টেবিল চামচ চিয়া সিডে প্রায় ৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে।
advertisement
5/6
কাঠ বাদাম, ১০০ গ্রাম কাঠ বাদামে ২৬৪ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। তাই যাঁদের ক্যালসিয়াম-এর ঘাটতি রয়েছে, তাঁরা রোজ সকালে এক মুঠো কাঠ বাদাম খেতে পারেন।
advertisement
6/6
ডিম, ১ টি মাঝারি সাইজের ডিমের মধ্যে ৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। যা রোজকার ঘাটতি মেটাতে পারবে। এছাড়াও, মাছ, মাংস, পনীর, কিশমিশ, কাঁচা ছোলা, মুগ ডাল, খেজুর, কমলালেবু খাওয়া যাবে। এই সকল খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। (রিপোর্টার--বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pain Relief without Medicine: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন