TRENDING:

Oral Cancer: মুখের ক্যানসারের প্রথম লক্ষণ দেখা যায় জিভ আর মাড়িতে, কোন ১০ উপসর্গ দেখলেই সাবধান হবেন? পড়ুন

Last Updated:
ক্যানসার প্রতিরোধ করার প্রথম শর্ত হল, ক্যানসার আগে শনাক্ত করা! ক্যানসার আগে ধরা পড়লে সেরে ওঠার সম্ভাবনা থাকে। ভুল হয়, ক্যানসারের প্রাথমিক উপসর্গগুলো আমরা এড়িয়ে যাই। মুখের ক্যানসারের যে যে উপসর্গ ফুটে ওঠে জিভ আর মাড়িতে
advertisement
1/8
মুখের ক্যানসারের প্রথম লক্ষণ দেখা যায় জিভ আর মাড়িতে, কোন ১০ উপসর্গ দেখলেই সাবধান হবেন? পড়ুন
ক্রমেই বাড়ছে ক্যানসারের দাপট! ইদানীং ৫০-এর কম বয়সীদের মধ্যে ক্যানসারের প্রকোপ চিকিৎসা মহলের উদ্বেগ বাড়াচ্ছে। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। বাড়ছে ক্যানসারে মৃতের সংখ্যাও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা বলছে, প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়। বিগত কয়েক বছরে ভয় ধরাচ্ছে মুখের ক্যানসার বা ওরাল ক্যানসার!
advertisement
2/8
মুখের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা ৬২% ক্ষেত্রে তামাক এবং অ্যালকোহলের কারণে হয়। অ্যালকোহল অ্যাসিটালডিহাইড নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি করে। এই বিষাক্ত পদার্থ মুখের ভিতরের কোষের ডিএনএকে ধ্বংস করে, টিস্যুগুলি নষ্ট করে দেয়। ফলে ক্ষতিকারক পদার্থ খুব সহজেই মুখের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মুখের ক্যানসারের প্রাথমিক লক্ষণ দেখা যায় জিভ আর মাড়িতে! কোন কোন উপসর্গ দেখলেই সতর্ক হবেন?
advertisement
3/8
মুখের ভিতরে সাদা বা লাল দাগ দেখা দেওয়া ভয়ের! এটি ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।গাল, মাড়ি বা গলার কাছে অস্বাভাবিক ফোলাভাবও মুখের ক্যানসারের উপসর্গ হতে পারে।
advertisement
4/8
মুখে বা জিভে ঘা হলে সাধারণত ১–২ সপ্তাহে সেরে যায়। কিন্তু দুই সপ্তাহের বেশি সময় ধরে ঘা থাকলে সাবধান।
advertisement
5/8
যদি দুই সপ্তাহের বেশি সময় ধরে মুখের ভিতরে স্থায়ী কোনও শক্ত মাংসপিণ্ড অনুভূত হয়, তাহলে অবশ্যই ডাক্তারের দ্বারস্থ হন।
advertisement
6/8
দীর্ঘদিন ধরে কাশি বা গলা ব্যথা? সেই সঙ্গে ধীরে ধীরে গলার স্বর বদলে যাচ্ছে? এখনই সতর্ক হন। মুখে ক্যানসার হতে পারে৷
advertisement
7/8
জিভ বা ঠোঁটে ঝিঁঝিঁ ধরা বা অবশ অনুভূতি, হঠাৎ করে দাঁত নড়তে শুরু করা, দাঁত আলগা হয়ে খুলে আসাও মুখের ক্যানসারের লক্ষণ হতে পারে।
advertisement
8/8
খাবার গিলতে কষ্ট হওয়া, চিবোতে গেলে ব্যথা, গলায় কিছু আটকে আছে এমন মনে হলে সাবধান হন। এগুলি মুখের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Oral Cancer: মুখের ক্যানসারের প্রথম লক্ষণ দেখা যায় জিভ আর মাড়িতে, কোন ১০ উপসর্গ দেখলেই সাবধান হবেন? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল