Open Relationship Rules: সঙ্গীর অনুমতি নিয়েই তৃতীয় ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করা যাবে! ভালবাসাও যাবে! 'ওপেন রিলেশনশিপ'-এ অবাক বোঝাপড়া!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Open Relationship Rules: ওপেন রিলেশনশিপে সম্পর্কের বোঝাপড়া কীভাবে হয়? অবাধ যৌনতা নয়! আবার বাধাও নেই কোনও! জানলে অবাক হবেন! সম্পর্কে যাওয়ার আগে ভাবতে হবে!
advertisement
1/8

আজকাল সময় অনেকটা বদলে গিয়েছে! আগের মতো আর কিছুই নেই! সম্পর্কের বিষয়ে বলতে গেলে এখানেই এসেছে বিরাট বদল! বর্তমানে 'ওপেন রিলেশনশিপ' মানুষের কাছে বিশেষ করে আজকের তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয়! কী এই 'ওপেন রিলেশনশিপ'? কী করে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? কীভাবে যাবেন এই সম্পর্কে? জেনে নিন photo source collected
advertisement
2/8
আপনি বর্তমান সঙ্গীর সঙ্গে সম্পর্ক না ভেঙেই অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন! আপনার তৃতীয় ব্যক্তির প্রতি আর্কষণের কথা আপনার বর্তমান সঙ্গী জানবেন! এমন তাতে তিন জনের কারোই আপত্তি থাকবে না! photo source collected
advertisement
3/8
এক সঙ্গীর থেকে অন্য সম্পর্কগুলি লুকোনোর কোনও ঝামেলা নেই। সবটাই খোলা বইয়ের মতো। পশ্চিমের দেশগুলিতে এই প্রকার সম্পর্কের কথা বেশ কিছু বছর ধরেই শোনা যায়। আজকাল ভারতেও যুগলরা ‘ওপেন রিলেশনশিপ’-এ যাচ্ছেন। এই সম্পর্ক শুনতে মজার হলেও বাস্তবটা এত সুন্দর হবে তো? photo source collected
advertisement
4/8
ওপেন রিলেশনশিপ মানেই কেবল যৌনতা নয়! যৌনতা ছাড়াও শুধু মাত্র ভালবাসার টানে, বা মানসিক নির্ভরশীলতার কারণেই সম্পর্কে জড়াতে পারেন। ওপনে রিলেশনশিপে সম্পর্কের দায়ভার অনেকটাই কম! তাঁরা অন্যান্য সঙ্গীর সঙ্গে কেমন সম্পর্কে জড়াচ্ছেন, তা নিয়ে প্রধান সঙ্গীর কাছে স্পষ্ট ধারণাও থাকে। মানে কোনও লুকোচুরি নেই! গোটা জীবন এক সঙ্গে কাটানোর প্রতিশ্রুতি নেই! এমনকি মন না চাইলেও শুধু মাত্র সমাজ সংসারের চাপে সম্পর্কে থাকার দায়ও নেই! photo source collected
advertisement
5/8
ওপেন রিলেশনশিপে যেতে হলে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে! ১) ওপেন রিলেশনশিপে যাওয়ার আগে দু’জনকেই একে অপরের কাছে স্পষ্ট করতে হবে, নিজেদের সম্পর্ক থেকে ঠিক কী চাইছেন দু’জনে। ঠিক কেমন হবে আপনার সম্পর্কের সমীকরণ, তা খোলাখুলি আলোচনা করে নিন। সম্পর্ক শুরু হওয়ার পরে অন্য কাউকে মনে ধরলে সেটাও সঙ্গীকে সোজাসুজি জানিয়ে ফেলুন। জোর করে সম্পর্কে থাকার কোনও দায় কিন্তু এখানে নেই!photo source collected
advertisement
6/8
ওপেন রিলেশনশিপ মানেই যে আপনি একাধিক সম্পর্কে জড়াবেন তা কিন্তু নয়! আবার যদি আপনার সঙ্গী অন্য সম্পর্ক যেতে চান তখন কিন্তু আপনাকে অনুমতি দিতে হবে! এখানে শর্ত নেই কোনও! photo source collected
advertisement
7/8
মনে রাখতে ওপেন রিলেশনশিপে কিন্তু যৌন ঈর্ষার কোনও জায়গা নেই! আপনার সঙ্গী আপনাকে যতটা গুরুত্ব দিচ্ছেন, ততটাই গুরুত্ব অন্য কাউকে দিলে ঈর্ষাকাতর হয়ে পড়লে চলবে না। আপনাকে মানতে হবে! তেমন আপনার সঙ্গীকেও মেনে নিতে হবে! সম্পর্কে না থাকতে চাইলেও আপত্তির কিছু নেই! photo source collected
advertisement
8/8
তবে ওপেন রিলেশনশিপ শুনতে অনেক স্বাধীন। সেই জীবন কাটানো এতটা সুখের নাও হতে পারে! তাই সম্পর্কে জড়ানোর আগে ভাল করে ভেবে নিন! এই সম্পর্কের কথা সময় মতো নিজের পরিবারকেও জানান! তবে এই সম্পর্ক কিন্তু ওপেন হলেও বেশ জটিল! সব কিছু থেকেও কিছুই নেই! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Open Relationship Rules: সঙ্গীর অনুমতি নিয়েই তৃতীয় ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক করা যাবে! ভালবাসাও যাবে! 'ওপেন রিলেশনশিপ'-এ অবাক বোঝাপড়া!