Online Hotel Booking: রমরমিয়ে প্রতারণার ফাঁদ, অনলাইনে হোটেল বুক করার আগে যে ৮ বিষয় খতিয়ে দেখতেই হবে, নইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকেন্ডে ফাঁকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আজকাল সবাই-ই অনলাইনে হোটেল বুক করেন। এতে পরিশ্রম ও খাটনি দুই-ই বাঁচে ঠিক, কিন্তু এর বিপত্তিও রয়েছে। নেটদুনিয়ায় প্রতারণার ফাঁদ, হোটেল বুক করার আগে যে ৮ বিষয় মাথায় রাখতেই হবে
advertisement
1/8

একটা সময় ছিল যখন ট্যুরিজম দফতরে গিয়ে করা হত হোটেল বুকিং! এখন সে-সব দিন অতীত! স্মার্ট ফোনের যুগে স্মার্ট প্রজন্ম ফোনে ফোনেই হোটেল বুকিং সেরে ফেলে! বিষয়টা যতটা 'স্মার্ট', বিপত্তিও কম নয়! ইন্টারনেট জুড়ে প্রতারণার ফাঁদ আর না বুঝে তাতে পা দিলেই কেল্লা ফলে! পকেট গড়ের মাঠ! কাজেই অনলাইনে হোটেল বুকিং করার আগে যে ৮ বিষয় নজরে রাখতে হবেই--
advertisement
2/8
হোটেলের নিজস্ব ওয়েবসাইট ও অনলাইন বুকিং পোর্টালে দেওয়া থাকে ঝাঁ-চকচকে এবং সবথেকে ভাল ছবিগুলো। তা সে হোটেলের ঘর হোক কী খাবারের ছবি বা হোটেলের ঘর থেকে দেখা যাওয়া দৃশ্য...মাথাতে রাখবেন, সব ক্ষেত্রেই থাকে লেন্সের কারসাজি। অনেককিছুই লুকানো থাকে ছবিতে। কাজেই, হোটেলের নিজস্ব ওয়েবসাইট ও অনলাইন বুকিং পোর্টালে দেওয়া ছবির উপর সম্পূর্ণ আস্থা রাখবেন না। সাধারণ পর্যটকদের আপলোড করা ছবিগুলো দেখুন, রিভিউ পড়ুন। সেখান থেকেই হোটেলের ঘর, শৌচাগার সম্পর্কে আসল ধারণা পাবেন।
advertisement
3/8
বেশিরভাগ সময়ে সবথেকে কম দামে যে-ঘর মিলছে পর্যটকেরা সেটিকেই বেছে নেন। বিস্তারিত খুঁটিয়ে দেখেন না। ঘর বুক করার পর বাতিল করার পলিসি, চেক-ইন/চেক-আউট-এর সময়, ব্রেকফাস্ট রয়েছে কি না, রিসর্ট ফি... এইসব বিস্তারিত তথ্য খতিয়ে দেখেন না। কাজেই বুকিং পলিসি খুব ভাল করে পড়ে নিন। জেনে নিন ঘর ভাড়ার মত্যে কী কী পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
4/8
অনেক সময় মূল ভাড়ার সঙ্গে সার্ভিস চার্জ, প্রাতরাশ বা ওয়াই-ফাইয়ের খরচ যুক্ত থাকে না। তাই শুরুতেই জেনে নিন কী কী সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
5/8
ইন্টারনেটে শুধু রেটিং দেখবেন না, মন্তব্যগুলি পড়ুন। অনেক সময় ভুয়া রিভিউ থাকে। তাই সাম্প্রতিক সময়ের অন্তত ৫-১০টি নেতিবাচক ও ইতিবাচক রিভিউ পড়ে নিজের বিচারবুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। বুকিং কনফার্ম করার আগে ছোট অক্ষরে লেখা শর্তগুলি এড়িয়ে যাবেন না। বাতিল করার নীতি বা রিফান্ড সংক্রান্ত নিয়ম জানা না থাকলে পরে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
advertisement
6/8
প্রথম যে সাইটে সস্তায় ঘর পাচ্ছেন, সেখানেই বুক করবেন না। অন্তত দুই-তিনটি পরিচিত ওয়েবসাইট এবং হোটেলের নিজস্ব পোর্টালের দাম তুলনা করে দেখে নিন।
advertisement
7/8
বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা বেশি নিরাপদ। এতে জালিয়াতি হলে টাকা ফেরত পাওয়ার বা ট্রানজ্যাকশন ব্লক করার সুবিধা থাকে, যা অনেক সময় ডেবিট কার্ডে পাওয়া যায় না।
advertisement
8/8
অনলাইন পেমেন্টের আগে ওয়েবসাইটটি নিরাপদ কিনা দেখে নিন। অ্যাড্রেস বারের শুরুতে ‘https://’ এবং একটি তালার চিহ্ন থাকা জরুরি। ভুয়ো লিঙ্কে ক্লিক করে টাকা খোয়াবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Online Hotel Booking: রমরমিয়ে প্রতারণার ফাঁদ, অনলাইনে হোটেল বুক করার আগে যে ৮ বিষয় খতিয়ে দেখতেই হবে, নইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেকেন্ডে ফাঁকা